গেইল-আফ্রিদিদের সঙ্গে এলিট ক্লাবে রোহিত শর্মা, দেখুন হিটম্যানের এই মাইলস্টোন

রেকর্ডবুকে নাম তুলে ফেললেন রোহিত শর্মা। এদিন ৩৪ বল খেলে ৭১ রান করে দলের জন্য বড় রানের ভিত গড়ে দেন। এই ইনিংসে রোহিত মোট ৫টি ছয় হাঁকিয়েছেন।

যার সুবাদে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন হিটম্যান। এদিন প্রথম ছয়টি হাঁকানোর সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০টি ছক্কার মালিক হয়ে গিয়েছেন রোহিত।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল ও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির এই কীর্তি রয়েছে। দুই ক্রিকেটারই দেশের হয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে ৪০০ ও তার বেশি ছক্কা হাঁকিয়েছিলেন।ইউনিভার্স বস ক্রিস গেইল দেশের হয়ে ৫৩৪টি ছক্কা হাঁকিয়েছেন।

সেখানেই আফ্রিদি পাকিস্তানের হয়ে দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৭৬টি ছক্কা হাঁকিয়েছিলেন। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে চারশো ছক্কার ক্লাবে ঢুকে পড়লেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি লড়াইয়ের পর হিটম্যান এখন আন্তর্জাতিক ক্রিকেটে ৪০৪টি ছক্কার মালিক।

উল্লেখ্য প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে রোহিত এই মাইলস্টোন তৈরি করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন। এদিন নির্ধারিত ২০ ওভারে ভারত ২৪০ রান তুলেছে। ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৪১ রান। সিরিজ নির্ণায়ক ম্যাচে কোন দল শেষ হাসি হাসে সেটাই এখন দেখার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 11, 2019, 21:14 [IST]
Other articles published on Dec 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+