
কী সেই রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজে আর মাত্র একটি ছয় হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ টি ছক্কা হাঁকানোর কীর্তি গড়বেন হিটম্যান। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়ায় মুখে ওপেনার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি লড়াই হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।

এর আগে গেইল ও আফ্রিদির এই কীর্তি রয়েছে
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দুই ব্যাটসম্যানের চারশোর বেশি ছক্কা হাঁকানোর কীর্তি রয়েছে।ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ইউনিভার্স বস ক্রিস গেইলের আন্তর্জাতিক ক্রিকেটে চারশোটি ছক্কা হাঁকিয়েছেন। দেশের হয়ে তাঁর ছক্কার সংখ্যা ৫৩৪টি। অন্যদিকে তাঁর পরেই রয়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ৪৭৬টি ছক্কা হাঁকিয়েছেন।

একনজরে রোহিতের ছক্কার সংখ্যা
দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫২টি, ওডিআইয়ে ২৩২টি ও টি-টোয়েন্টিতে ১১৫টি, অর্থাৎ মোট ৩৯৯টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা।


Click it and Unblock the Notifications



















