অধিনায়ক বিরাটের জন্য কী পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

কেরিয়ারে আর একটি মাত্র টেস্ট জিতলে ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট জয়ের কীর্তি ছুঁয়ে ফেলবেন বিরাট। সবচেয়ে বেশি ২৭ টেস্ট জয়ের ধোনির রেকর্ড স্পর্শ করবেন কোহলি। তবে আগামী দিনে অধিনায়ক হিসেবে আরও সাফল্য পেতে কোহলির জন্য় টিপস দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

 কোহলিকে মহারাজের পরামর্শ

কোহলিকে মহারাজের পরামর্শ

বিরাটের জন্য মহারাজ বলেন, 'একই দল ধরে রেখে পরের পর ম্যাচ খেলার প্রবণতা তৈরি করা উচিত। কোনও একজন ক্রিকেটারের উপর আস্থা রাখলে তাঁকে ধারাবাহিকভাবে খেলিয়া যাওয়া প্রয়োজন। '

 অশ্বিনকে দলে নিলেন না বিরাট

অশ্বিনকে দলে নিলেন না বিরাট

প্রসঙ্গত সৌরভ যখন এই পরামর্শ দিয়েছেন। তার আগে বিরাটের দল বাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি গাভাসকর। এই মুহূর্তে টেস্টে ভারতের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

তাঁকে বাইরে রেখেই অবশ্য ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্টে মাঠে নেমেছে ভারতীয় দল। শেষবার ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ১৭ উইকেট ও একটি সেঞ্চুরি সহ মোট ৩৫০ রান হাঁকিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন অশ্বিন। এবার তাঁকে দলের বাইরে রাখলেন কোহলি।

সেই নিয়েই ক্রিকেটমহলে জোর চর্চা চলেছে। শুধু টেস্টে নয়, সীমিত ওভারের ক্রিকেটেও কোহলির দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্বকাপে চার নম্বর জায়গা নিয়ে সমস্যায় পড়লেও ইংল্যান্ডে থাকা রাহানের কথা একবারের জন্য ভাবেননি বিরাট। তাঁর সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়।

নেতা বিরাটের সিদ্ধান্তের সমালোচনা

নেতা বিরাটের সিদ্ধান্তের সমালোচনা

আরও রয়েছে, কোহলি পরপর দুই টেস্ট একই দল নিয়ে খেলেন না বলে আগে অভিযোগ ছিল। পরে অবশ্য তাঁকে একই দল রিটেন করে ম্যাচে নামতে দেখা গিয়েছে।

দল বাছাই এবং সেটা ধরে রাখার এই ক্ষেত্রতেই অধিনায়ক বিরাটকে আরও উন্নতি করতে হবে বলে উল্লেখ করেছেন সৌরভ। ক্রিকেটাররা ধারাবাহিকভাবে সুযোগ পেলে আরও বেশি করে নিজেদের মেলে ধরতে পারবেন বলেন উল্লেখ করেন মহারাজ।

রোহিতে আস্থা নেই বিরাটের

রোহিতে আস্থা নেই বিরাটের

শুধু অশ্বিন নয়, বিশ্বকাপে ও ক্যারিবিয়ান সফরে সীমিত ওভারের সিরিজে ব্যাট হাতে ফর্মে থাকা রোহিত শর্মাকেও প্রথম টেস্টে সুযোগ দেননি বিরাট। পরিবর্তে মিডল অর্ডারে খেললেন হনুমা বিহারী। এই রোহিতকেই সীমিত ওভারের মতো টেস্টে ওপেনার হিসেবে খেলানোর পরামর্শ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 24, 2019, 13:48 [IST]
Other articles published on Aug 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+