
পন্থের পাশে দাঁড়ালেন ব্যাটিং কোচ
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরুর আগে দলের ব্যাটিং কোচ অবশ্য পন্থের পাশে দাঁড়াচ্ছেন। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, 'পন্থ দলে খেলার জন্য যোগ্য ক্রিকেটার। সেই নিয়ে কোনও দ্বিমত নেই। তবে পন্থ এখন ফর্ম হাতড়াচ্ছে। ব্যাটে একবার বড় রান পেলেই ক্রমে বড় ক্রিকেটার হয়ে ওঠার যোগ্যতা রাখে। '

বিক্রম আরও বলেন
বিক্রম আরও বলেছেন, 'ভারত কেন যে কোনও দলেই পন্থ এক্স ফ্যাক্টর। সেকারণেই নির্বাচক থেকে শুরু দলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট পন্থকে ব্যাক আপ দিচ্ছে।ওর শুধু এখন ঘুরে দাঁড়ানোর জন্য একটা বড় ইনিংসের প্রয়োজন।'

পন্থকে নিয়ে বিরাট অতীতে কী বলেছেন
রাঠোরের মতো বিরাটও পন্থের পাশে দাঁড়িয়ে আগে বলেছেন,'দলের প্রত্যেকে পন্থের পাশে রয়েছে। একজন ক্রিকেটারের যেমন ভালো পারফর্ম করাটা দায়িত্বের মধ্যে পড়ে। তেমনি দলের অন্যদের খারাপ সময় তাঁর পাশে দাঁড়ানোটাও দায়িত্বের মধ্যে পড়ে। এই সময় দলের থেকে সাহায্য না পেলে সেটা অপমানের মতো লাগে।এটা কোনও ক্রিকেটারেরই প্রাপ্য নয়।'

পন্থের পারফর্ম্যান্স
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে পন্থের ব্যাটে সংগ্রহ ১৮,৩৩, ০রান। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসে সংগ্রহ যথাক্রমে ২৭ ও ৬ রান।


Click it and Unblock the Notifications



















