বৃহস্পতিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু। গেইল-হোল্ডারদের বিরুদ্ধে মহারণে নামার আগে একদিনের বিশ্রামে স্ত্রী অনুষ্কাকে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়লেন বিরাট। দুপুরের লাঞ্চ সারলেন গায়ানার জর্জটাউনের এক নামি রেঁস্তোরায়।
বিদেশ সফরে অনুষ্কাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন, সেকারণেই লাঞ্চে তাঁর পছন্দ মতো পুরি খাওয়াতে নিয়ে গেলেন বিরাট। গায়ানার গর্জটাউনে সান্তা'স পুরি শপে গিয়ে লাঞ্চ সারলেন মিয়া-বিবি।সঙ্গে বিরুষ্কার এক বিশেষ অতিথি।
লাঞ্চে কোহলি-অনুষ্কার সঙ্গে ছিলেন ভারতীয় দলের অন্যতম তরুণ সদস্য খলিল আহমেদ। ক্যাপ্টেন কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কার সঙ্গে সেই লাঞ্চের ছবি পোস্ট করেছেন খলিল। ক্রিকেট ফ্যানেরা যদিও সেই ছবি দেখে, খলিলকে মজা করে 'কাবাব মে হাড্ডি' বলছে!
View this post on Instagram#ViratKohli and #AnushkaSharma enjoy their day out in #Guyana.
A post shared by Circle of Cricket (@circleofcricket) on
প্রসঙ্গত দেশের জার্সিতে অভিষেকের পর থেকে নজর কাড়ছেন খলিল।২০১৮ সালে এশিয়া কাপের ম্যাচে অভিষেক করার পর থেকে এখনও পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ও ৮টি ওয়ান ডে ম্যাচ খেলে দুই ফর্ম্যাটেই ১১টি করে উইকেট তুলে নিয়েছেন কোহলির দলের বাঁ-হাতি এই পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতে দলে থাকার পর এবার ওয়ান ডে সিরিজেও শুরু থেকেই থাকতে পারেন খলিল।
View this post on Instagram@AnushkaSharma, @virat.kohli & @khaleelahmed13 while in Georgetown today 😇💖
A post shared by BleedKohlism2.0🔵 (@bleedingkohlism) on