|
কোহলির কাছে অটোগ্রাফ ও সেলফির আবদার
কিংস্টনের সাবিনা পার্কের প্রথম দিনের ম্যাচের শেষে কোহলির সঙ্গে ছবি তোলার জন্য় স্ট্যান্ড থেকে আওয়াজ উঠছিল। গ্যালারি দর্শকদের সেই আবদারে না করেননি বিরাট। ধৈর্য্য ধরে অটোগ্রাফ, সেলফির প্রতিটি আবদার মেটালেন। ফ্যানদের সঙ্গে কাটানো কোহলির এই মুহূর্তের ভিডিও পোস্ট করেছে বিসিসিআই
কোহলির অর্ধশতরান
দ্বিতীয় টেস্টের শুরুতে ৪৬ রানে ভারত ২ উইকেট হারালেও কোহলি ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে ঘুরে দাঁড়ায় । প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছে কোহলি অ্যান্ড কোম্পানি। এদিন অবশ্য শতরান হাতছাড়া করলেন বিরাট। ১৬৩ বল খেলে ৭৬ রানে আউট হন। ইনিংস সাজনো ১০টি চার দিয়ে।
কীভাবে আউট কোহলি
সবাই যখন ধরে নিয়েছে টেস্টে কোহলির ব্যাটে ২৬তম সেঞ্চুরিটি আসতে চলেছে। চা পান বিরতির পর তখনই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের মাপা আউটসুইংয়ের ব্যাট ঠেকিয়ে হ্যামিলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট।


Click it and Unblock the Notifications



















