০ রানে আউট বিরাট, হ্যাটট্রিক হাতছাড়া রোচের, তৃতীয় দিনের শেষে স্কোরকার্ড দেখে নিন

সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে চালকের আসনে আরও জাঁকিয়ে বসল ভারত। এদিন ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১১৭ রানে অলআউট করে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৬৮/৪ রান তুলে ইনিংস ছাড়ে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ৪৩৩ রান। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ৪৫ রানে দুই উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

০ রানে আউট কোহলি

ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচের শেষ ইনিংসটা স্মরণীয় করে রাখতে পারলেন না বিরাট কোহলি। পেসার কেমার রোচের আনপ্লেয়েবল সুইংয়ে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দ্বিতীয় ইনিংসে প্রথম বলেই ০ রান করে আউট হন বিরাট।

কেমার রোচের হ্যাটট্রিক মিস

বল হাতে ভারতকে বেগ দেন কেমার রোচ। ভারতের ব্যাটিংয়ে ২১তম ওভারের প্রথম বলে দারুণ সুইংয়ে লোকেশ রাহুলকে কিপার হ্যামিল্টনের হাতে বন্দি করান। লোকেশ ৬ রান করে আউট হন। পরের বলে বিরাটের মহামূল্যবান উইকেটটিও তুলে নেন রোচ। এবার রোচের সুইংয়ের সামনে মাথা নোয়ান বিরাট।

পরের বলে অজিঙ্ক রাহানের উইকেট নিয়ে হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও তা হয়নি। বল রাহানের ব্যাটের কানায় লেগে বাউন্ডারিতে পৌঁছায়। হ্যাটট্রিক হাতছাড়া করেন রোচ।

একনজরে দ্বিতীয় ইনিংসের স্কোরকার্ড

লোকেশ রাহুল-৬ রান,

মায়াঙ্ক আগারওয়াল- ৪ রান

চেতেশ্বর পূজারা ২৭ রান

বিরাট কোহলি ০রান

অজিঙ্ক রাহানে- ৬৪*

হনুমা বিহারী ৫৩*

ভারত দ্বিতীয় ইনিংস ছাড়ে, ১৬৮/৪, দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ৪৩৩ রান।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪৫/২, ইশান্ত ও শামি ১টি করে উইকেট পেয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, September 2, 2019, 9:34 [IST]
Other articles published on Sep 2, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+