চোখে দেখতে পান না, কানে শুনেই খেলার আনন্দ অনুভব করেন। গ্যালারিতে দর্শকরা চার...ছয়...চিৎকার জুড়লে ম্যাচের গতিপ্রকৃতি বুঝতে পারেন। জীবনে হাজারও প্রতিবন্ধকতা থাকতে পারে, তবে ক্রিকেটের প্রতি এই ভালোবাসা কমে না লেরয়ের মতো হাজারও অন্ধ ক্রিকেট সমর্থকদের। যারা প্রকৃত অর্থেই ক্রিকেটের 'অন্ধ সমর্থক'! এমন এক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট ভক্তের সঙ্গে ক্রিকেট নিয়ে এবার জমিয়ে আড্ডা দিলেন ভারতীয় দলের অধিনায়ক-সহঅধিনায়ক।
ক্যারিবিয়ান ভূমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ সিরিজ জেতার পর লেরয় নামের ঐ ক্রিকেট ফ্যানের সঙ্গে মাঠে বিরাটের আড্ডা দেওয়ার মুহূর্ত ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ঐ ফ্যান ভারতীয় ক্রিকেটের পাশাপাশি কোহলিরও বড় ভক্ত।
কোহলির সঙ্গে প্রথমবারের সাক্ষাতে বিরাটকে প্রশ্ন করে তিনি বলেন,'তুমি কি আমার থেকে লম্বা?' এরপর সেই সমর্থককে কোহলি বুঝিয়ে বলেন, 'না আমি আপনার থেকে অনেকটাই খাটো।' পরমুহূর্তেই লেরয় জোড়েন,'চোখে না দেখলেও তোমার ব্যাটিংয়ের খুব প্রশংসা শুনেছি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দারুণ খেললে। তুমি দারুণ ব্যাটিং কর, বিশ্বকাপেও তুমি ও তোমার দল দারুণ খেলেছ। তোমার দলের আরও সাফল্য কামনি করি। '
শুভেচ্ছা পেয়ে বিরাটও পাল্টা তাঁর মতো ক্রিকেট ভক্তদের সমর্থন পাওয়া গর্বের বলে জানান। শুধু বিরাটই নয়, ভারতীয় দলের সহঅধিনায়ক রোহিত শর্মা, কোচ রবি শাস্ত্রীও ঐ ক্রিকেটভক্তের সঙ্গে দেখা করে ছবি তুলেছেন।
View this post on InstagramA post shared by Captain Virat Kohli (@_captainviratkohli_) on