অসুস্থ হয়ে মাঠে ছাড়লেন ভিভ রিচার্ডস, চিকিৎসার পর ধারাভাষ্যে ফিরলেন তিনি

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ম্যাচ শুরুর আগে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস। ভারতের ক্যারিবিয়ান সফরের সম্প্রচার সংস্থার প্রি ও পোস্ট ম্যাচ বিশ্লেষণ সহ ধারাভাষ্যকারের দায়িত্বে রয়েছেন ভিভ। সেই কাজেই শুক্রবার ম্যাচ শুরুর আগে প্রি ম্যাচের বিশ্লেষণ করতে করতেই অসুস্থ হয়ে পড়েন রিচার্ডস।

প্রচণ্ড গরম, তাতেই কাবু হলেন ভিভ রিচার্ডস

তড়িঘড়ি ৬৭ বছরের প্রাক্তন ক্রিকেটারকে ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়। সাময়িক বিশ্রামের পর অবশ্য কমেন্ট্রিতে ফিরে আসেন তিনি। মূলত অত্যাধিক গরমের জন্য ডিহাইড্রেশন হয়েছিল বলে জানা গিয়েছে। শরীরে জলের পরিমাণ কমে যাওয়াতেই প্রি ম্যাচের বিশ্লেষণের মাঝে অসুস্থবোধ করেন ভিভ।

 ভয়ের কিছু নেই, আশ্বস্ত করলেন রিচার্ডস

ভয়ের কিছু নেই, আশ্বস্ত করলেন রিচার্ডস

এরপর তাঁকে নিয়ে অবশ্য কোনও ধরনের ঝুঁকি নেওয়া হয়নি। মাঠের মাঝে স্ট্রেচার নিয়ে আসা হয়। তবে স্ট্রেচারে চেপে নয়, দুই ভলেনটিয়ারের কাঁধে চেপেই মাঠ ছাড়েন ভিভ। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা শুরু হয়। বিশ্রামের পর তাঁকে ছেড়ে দেওয়া হলে কমেন্ট্রিতে যোগ দেন রিচার্ডস। ধারাভাষ্যে যোগ দিয়েই ফ্যানেদের জানিয়ে দেন, তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তিনি এখন পুরোপুরি সুস্থ রয়েছেন।

বোলাররা পারেননি টলিয়ে দিল প্রকৃতি, সুস্থ হয়ে বললেন ভিভ

বোলাররা পারেননি টলিয়ে দিল প্রকৃতি, সুস্থ হয়ে বললেন ভিভ

সঙ্গে তিনি আরও বলেন, 'পৃথিবীর কোনও বোলার যা করতে পারল না, প্রকৃতি সেই খেলাটা আজ খেলে দিল। যাই হোক,প্রকৃতি আজ আমায় টলিয়ে দিয়েছে।প্রকৃতিকে সম্মান করি। '

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 31, 2019, 10:55 [IST]
Other articles published on Aug 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+