
নেই ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল, নারিন
টি-টোয়েন্টি মহারণে ক্যারিবিয়ান দল বললেই যে চার মুখ মাথায় আসে, তার প্রথম দুই অবশ্যই ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। ভারতের মাটিতে আইপিএলের প্রতি মরসুমেই ধুঁয়াধার ব্য়াটিং করেন এই দুই ক্রিকেটার। এবার অবশ্য কোহলিদের বিরুদ্ধে দুই ক্রিকেটার ক্যারিবিয়ান দলে নেই। সেই সঙ্গে নেই অভিজ্ঞ সুনীল নারিন ও ডোয়েন ব্র্যাভো। দলের একমাত্র অভিজ্ঞ মুখ বলতে কাইরন পোলার্ড। বাকিদের মধ্য়ে বেশিরভাগই একেবারে নবীন।

তরুণদের নিয়ে আশাবাদী পোলার্ড
তবে দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে আশাবাদী কাইরন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জানিয়ে দিয়েছেন, 'তরুণ ক্রিকেটাররা দেশের জার্সিতে পারফর্ম করতে মুখিয়ে রয়েছে।'
পোলার্ড বলেন, 'রাসেল, নারিন, ব্র্যাভোদের না থাকাটা দলের বড় ক্ষতি। তবে তরুণদের নিয়ে যে দলকে আমি হাতে পেয়েছি। সেই দলকে আত্মবিশ্বাস জুগিয়েই লড়াইয়ে নামতে চাই। দলের প্রত্যেকের পাশে রয়েছি। ভাল পারফর্ম্যান্স নিয়ে আমরা আশাবাদী।'

তরুণদের আগলে রাখার বার্তা পোলার্ডের
সেই সঙ্গে পোলার্ড বলেছেন, 'তরুণদের হাত ধরে এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন একটা অধ্যায় এসেছে, যেখানে তরুণদের আগলে রাখাটা আমাদের দায়িত্ব।''

ভারতের মাটিতে আইপিএল খেলার অভিজ্ঞতা নিয়ে কী বললেন পোলার্ড
ক্যারিবিয়ান অধিনায়ক আরও বলেন, 'ভারতের মাটিতে আমরা অনেক ক্রিকেট খেলেছি।সেই অভিজ্ঞতা এবার আমাদের কাজে লাগাতে হবে। ভারতের বিরুদ্ধে এই সিরিজ আমাদের কাছে অন্যতম সেরা সুযোগ।'

ভারতীয় পেসারদের নিয়ে পোলার্ডের মত
ভারতীয় পেস আক্রমণ নিয়ে পোলার্ড বলেন, 'এই মুহূর্তে ভারতীয় পেস আক্রমণ দারুণ বোলিং করছে। পেস আক্রমণের বিরুদ্ধে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।'


Click it and Unblock the Notifications



















