
সৌরভের কোন রেকর্ড ভাঙলেন বিরাট
ভারতীয় অধিনায়কদের মধ্যে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের কীর্তি ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ২৮টি টেস্ট খেলে ১১টি টেস্ট জিতেছিলেন সৌরভ। রবিবার ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্ট জিতে বিদেশের মাটিতে ১২টি টেস্ট জয়ের নজির গড়লেন ভিকে। বিদেশের মাটিতে কোহলির নেতৃত্বে ২৬টি টেস্ট খেলে ১২টিতে জয় পেয়েছে ভারত।

বিদেশের মাটিতে ভারতীয় টেস্ট অধিনায়কদের সাফল্যের পরিসংখ্যান
বিরাট কোহিল- ২৬ টেস্ট খেলে ১২টিতে জিতেছেন
সৌরভ গঙ্গোপাধ্যায় ২৮ টেস্ট খেলে ১১টি জিতেছেন
এম এস ধোনি ৩০ টেস্ট খেলে ৬টি জিতেছেন
রাহুল দ্রাবিড় ১৭ টেস্টে ৫টিতে জিতেছেন
মনসুর আলি খান পতৌদি ১৩টি টেস্ট খেলে ৩টিতে জিতেছেন।

ধোনির কীর্তি স্পর্শ করলেন
ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট জয়ের নজির ছিল ধোনির। ঘরে-বাইরে মিলিয়ে মোট ২৭টি টেস্ট ম্যাচ জিতেছেন ধোনি। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রবিবার টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ২৭ ম্যাচ জিতে ধোনির কীর্তি ছুঁয়ে ফেললেন কোহলি।


Click it and Unblock the Notifications



















