ভারতের এই ধাক্কাটা প্রয়োজন ছিল, কোহলিদের সিরিজ হারের পর কেন এমন বললেন শোয়েব আখতার

নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজে ৫-০ ব্যবধানে জয় পেলেও ওডিআই সিরিজে এসে ধাক্কা খেল ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারল মেন ইন ব্লু। ভারতের এই সিরিজ হারের পর কোহলিদের পারফর্ম্যান্সের সমালোচনা করে ভারতের এই ধাক্কা প্রয়োজন ছিল বলে মন্তব্য করলেন শোয়েব আখতার।

কোথায় ম্যাচ হারল ভারত

কোথায় ম্যাচ হারল ভারত

ম্যাচের ডেথ ওভারে রান খরচ করে ভারত লড়াই কঠিন করে। ওপেনিংয়ে গাপ্টিল ৭৯ রান হাঁকান। রস টেলার ৭৩ রানে অপরাজিত থাকেন ও অভিষেক ম্যাচে কাইল জেমিসন ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে বড় রানে পৌঁছে দেন। যারপর নির্ধারিত ৫০ ওভারে ভারতের টার্গেট দাঁড়ায় ২৭৪ রান।

এই রান তাড়া করতে নেমে মিডল অর্ডারে বিরাট দ্রুত ফিরে যান। কেদার, রাহুলরা বড় রান পাননি। শ্রেয়স ৫০ করে আউট হয়েছেন। অন্যদিকে জাদেজা ৫৫ ও সাইনি ৪৫ রান করে লড়াই করলেও শেষ পর্যন্ত ভারত ২২ রানে ম্যাচ হেরে বসে।

শোয়েব আখতারের চোখে কোথায় ম্যাচ হারল ভারত

শোয়েব আখতারের চোখে কোথায় ম্যাচ হারল ভারত

শোয়েব বলেছেন টেলার কাঁটাতেই বিদ্ধ ভারত। প্রথম ওডিআই ম্যাচে সেঞ্চুরি করে ভারতের বিরুদ্ধে দলকে ম্যাচ জিতিয়েছিলেন। দ্বিতীয় ম্য়াচে এরপর ৭৩ রান হাঁকিয়ে দলকে ২৭৩ রানে স্কোরে পৌঁছে দেন। টেলরের এই ইনিংসের প্রশংসা করেছেন শোয়েব।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন,'টেলারের এই ইনিংসের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। শোয়েব বলেন 'টেলার দীর্ঘদিন ধরে খেলছেন। অনেক অভিজ্ঞ ক্রিকেটার। ০-৫ ব্যবধানে হারের পর টেলারের ব্যাটে নিউজিল্যান্ড ওডিআইয়ে দারুণভাবে সিরিজে ফিরল।'

ভারতের স্ট্রাইক বোলারের অভাব, বললেন শোয়েব

ম্যাচে ভারতের স্ট্রাইক বোলারের অভাব ছিল বলেছেন শোয়েব। ভারতের বোলিংয়ের শুরুটা ভালো হলেও শেষটা ভালো করতে পারেনি। ভারতের পারফর্ম্যান্স অ্যাভারেজ ছিল বলেছেন শোয়েব। উল্লেখ্য শামিকে বসিয়ে দেওয়া নিয়ে সমালোচনা চলছে। অনেকেই শামিকে বসিয়ে দেওয়া নিয়ে বিরাটের নেতৃত্বের তুলোধনা করেছেন।

উইকেট পেলেন না বুমরাহ

উইকেট পেলেন না বুমরাহ

উল্লেখ্য চাহাল ৩টি উইকেট পেয়ে দারুণভাবে ওডিআই প্রত্যাবর্তন করলেও জসপ্রীত বুমরাহ উইকেট পাননি। ১০ ওভারে ৬৪ রান খরচ করেন জসপ্রীত। অন্যদিকে সাইনিও উইকেট পাননি। শার্দুল দুটি ও জাদেজা ১টি উইকেট পান।

ভারতের কাছে শিক্ষার

ভারতের কাছে শিক্ষার

শোয়েব আরও জুড়েছেন,'এই হার ভারতের কাছে শিক্ষার। এটা ভারতের কাছে শেখার। এভাবে ওডিআই জেতা যাবে না। সিরিজের শেষ ম্যাচে ভারতের প্রত্যাবর্তনের আশায় শোয়েব আখতার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 9, 2020, 15:24 [IST]
Other articles published on Feb 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+