বুমরাহের বলে আউট বিরাট, তারপর যা বললেন ভারত অধিনায়ক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে নেট সেশনে বুমরাহের বলে আউট হলেন বিরাট কোহলি। এদিন মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রস্তুতি করার সময় নেট সেশনের শেষ বলে জসপ্রীতের ডেলিভারিতে ক্যাপ্টেন কোহলি বোল্ড আউট হন। যারপর সতীর্থ বুমরাহের প্রশংসায় বিরাট।

বিরাট বলেন, 'জসপ্রীত দেশের হয়ে চার বছর খেলছে। এই নিয়ে সম্ভবত দ্বিতীয়বার আমায় নেটে আউট করল। এর আগে সম্ভবত ২০১৮ সালে অ্যাডিলেডে একবার আমায় আউট করেছিল। এরপর বোধহয় এই দ্বিতীয়বার আমায় নেটে আউট করেছে। আমি আউট হয়ে খুশি, এই প্রতিযোগিতাটা আমার বেশ মজাই লাগে। বুমরাহ দারুণ ক্রিকেটার। বুমরাহের বিরুদ্ধে ব্যাটিং করা সবসময়ই চ্যালেঞ্জিং। ব্যাটিং করার সময় আমি সবসময়ই ওকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি।'

শেষটায় মজা করে বিরাট জুড়েছেন, 'পরে বুমরাহের সঙ্গে দেখা হলে, জিজ্ঞাসা করবেন, আমাকে আউট করে ওর কেমন লাগলো।'

প্রসঙ্গত ওডিআইয়ে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার বুমরাহ। ওডিআইয়ে এখন ১ নম্বরে রয়েছেন জসপ্রীত। টেস্ট ও টি-টোয়েন্টিতেও বেশ ধারাবাহিক বোলার। চোটের কারণে এই মুহূর্তে অবশ্য বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন জসপ্রীত। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের আগে বুমরাহের পিঠের চোট ধরা পড়ে।

যারপর ২০২০ সালে নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয় জসপ্রীত প্রত্য়াবর্তন করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ টি-টোয়েন্টি ম্যাচে বুমরাহ ২ উইকেট পেয়েছে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তাঁর বোলিং পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে ভারতীয় দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 13, 2020, 15:56 [IST]
Other articles published on Jan 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+