
আবহাওয়ার রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। অ্যান্টিগায় প্রথম টেস্টে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ম্যাচের দিনগুলিতে মোটের উপর আকাশ পরিষ্কার থাকবে। তবে শনিবার বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। এই একদিন বৃষ্টির সম্ভাবনা বাদ দিলে আকাশ রোদ ঝলমলে থাকবে।

পিচ রিপোর্ট
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শেষ টেস্টে ইংল্যান্ড দলকে দুই ইনিংসে ১৮৭ ও ১৩২ রানে অল-আউট করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধেও পেস সহায়ক উইকেটে একই পারফর্ম্যান্স দেখাতে চাইবে হোল্ডাররা।

হেড টু হেড পারফর্ম্যান্স
টেস্ট ক্রিকেটে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই দল ৯৬ বার মুখোমুখি হয়েছে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ৩০ বার ম্যাচ জিতেছে। অন্যদিকে ভারতের জয় এসেছে ২০ বার। ম্যাচ ড্র হয়েছে ৪৬ বার।


Click it and Unblock the Notifications



















