|
ম্যাচ কোথায়
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ডুয়েল জামাইকার কিংস্টোনের সাবিনা পার্কে। মঙ্গলবার জামাইকায় ভারতীয় হাই কমিশনারের বাড়িতে ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিল ভারতীয় দল।
|
ম্যাচ শুরু কখন
ভারতীয় সময় ম্যাচ দেখা যাবে সন্ধ্যে ৮টা থেকে। টস হবে সন্ধ্যে সাড়ে সাতটায়।
|
সিরিজের ফল
দুই ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০ এগিয়ে রয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ২২টি টেস্টে অপরাজিত রয়েছে ভারতীয় দল। সেই রেকর্ড ধরে রাখতে চাইবে কোহলি অ্যান্ড কোম্পানি।

কোহলির রেকর্ড
অ্যান্টিগায় ক্যারিবিয়ানদের হারিয়ে ভারতের অধিনায়ক হিসেবে ২৭টি টেস্ট জিতে ধোনির মাইলস্টোন ছুঁয়েছিলেন বিরাট। দ্বিতীয় টেস্ট জিতলে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি(২৮টি) টেস্ট জয়ের কীর্তি গড়বেন কোহলি।


Click it and Unblock the Notifications



















