মুম্বই, ১৮ মে : ৫৬ টি ম্যাচ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০১৫ (আইপিএল ৮) এর প্লেঅফে পৌঁছে গেল ৪ টি দল। আর সেই সঙ্গেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেল বাকি ৪ টি দল।
এবছরের আইপিএল লিগ স্তরে সবচেয়ে বেশি মনোরঞ্জক ও উত্তেজনাপূর্ণ ছিল। প্লে অফে পৌঁছনোর জন্য কাঁটায় কাঁটায় টক্কর। রবিবার শেষ ম্যাচের পরই চূড়ান্ত হল কোন ৪ টি চূড়ান্ত দল খেলার পরের পর্যায়ে পৌছচ্ছে।
আজ, সোমবার একদিনের বিরতির পর ফের মঙ্গলবার ১৯ মে থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়। মঙ্গলবার রয়েছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। আইপিএল-এ আর ৪ টি খেলা বাকি রয়েছে। ফাইনাল ম্যাচটি ২৪ মে খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্স মাঠে।
লিগ স্তর শেষের পর কোন দল কোথায় দাঁড়িয়ে
প্লে অফ সময় সূচি
১৯ মে (মঙ্গলবার) রাত ৮ টা প্লে-অফ কোয়ালিফায়ার ১
প্রথম স্থানে থাকা চেন্নাই সুপার কিংস বনাম দ্বিতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ানস (ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই)
২০ মে (বুধবার) রাত ৮ টা এলিমিনেটর
তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চতুর্থ স্থানে থাকা রাজস্থান রয়্যালস (এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, পুণে)
২১ মে - বিশ্রাম
২২ মে (শুক্রবার) রাত ৮ টা কোয়ালিফায়ার ২
কোয়ালিফায়ার ১-এ হেরে যাওয়া দল বনাম এলিমিনেটর -এর জয়ী দল (জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি)
২৩ মে - বিশ্রাম
২৪ মে (রবিবার) রাত ৮ টা ফাইনাল
কোয়ালিফায়ার ১ এর জয়ী দল বনাম কোয়ালিফায়ার ২-এর জয়ী দল (ইডেন গার্ডেন্স, কলকাতা)