'লেডি লাভ' অনুষ্কার কারণে নয়া বিপদে পড়লেন বিরাট কোহলি!

যবে থেকে তাঁরা দুজনে জুটি বেঁধেছেন তবে থেকেই যেকোনও কারণেই হোক খবরের শীরোনামে থেকেছেন।

ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের পোস্টার বয় বিরাট কোহলি ও বলিউডের এই মুহূর্তের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীদের একজন অনুষ্কা শর্মাকে যখনই একসঙ্গে দেখা গিয়েছে, ঝাঁপিয়ে পড়েছে সংবাদমাধ্যম, বিতর্ক ও গসিপও তৈরি হয়েছে মুহূর্তের মধ্যে।

'লেডি লাভ' অনুষ্কার কারণে নয়া বিপদে পড়লেন বিরাট কোহলি!

সদ্য সমাপ্ত বিশ্বকাপ সেমিফাইনালে সেমিফাইনালে সিডনির মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে উপস্থিত ছিলেন অনুষ্কা। সেই ম্যাচে ভারত তো হেরেইছিল, বিরাটও চূড়ান্তভাবে ব্যর্থ হন। তারপর থেকেই বিরাটের ব্যর্থতার জন্য বারেবারে কড়া আক্রমণের মুখে পড়েছেন অনুষ্কা।

বিরাট মাঠে নামলেই গ্য়ালারিতে হাজির হয়ে যান অনুষ্কা। এটা এতদিনে জলভাত হয়ে গিয়েছে। তবে তাঁর এই উপস্থিতি নতুন করে বিরাটকে বিপদে ফেলতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

গতকাল আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে বেঙ্গালুরুতে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ডেয়ারডেভিলস। সেই ম্যাচের মাঝে বৃষ্টি নামে। অভিযোগ, তখনই ম্যাচ চলাকালীন নিয়ম ভেঙে একসঙ্গে আড্ডা মারতে দেখা গিয়েছে কোহলি ও অনুষ্কাকে।

এব্যাপারে দুর্নীতি দমন ও নিরাপত্তা শাখার এক আধিকারিক জানান, কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক। ফলে তিনি ভালো করেই জানেন ম্যাচ চলাকালীন বাইরের কারও সঙ্গে দেখা করা যায় না। এটা নিয়ম বিরুদ্ধ। বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপেরও ইঙ্গিত দেন তিনি।

ফলে ফের একবার লেডি লাভ অনুষ্কার জন্য বিরাট কোহলি নতুন সমস্যায় পড়তে চলেছেন বলেই মনে করা হচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 18, 2015, 13:57 [IST]
Other articles published on May 18, 2015
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+