ভারতীয় দলের দায়িত্ব নিচ্ছেন না, জানালেন জাস্টিন ল্যাঙ্গার

সিডনি, ১৯ মে : গতকালই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে হঠাৎ করেই ভেসে উঠেছিল তাঁর নাম। একদিন পর আজ জাস্টিন ল্যাঙ্গার সাফ জানিয়ে দিলেন, আপাতত পশ্চিম অস্ট্রেলিয়ার কোচ হিসাবেই কাজ করতে চান তিনি।

ল্যাঙ্গার জানিয়েছেন ভারতীয় দলের কোচের লোভনীয় চাকরিতে আপাতত তাঁর কোনও আগ্রহ নেই। পরিবারকেই বেশি সময় দিতে চান তিনি।

অন্যদিকে পশ্চিম অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনও ল্যাঙ্গারের সঙ্গে আগামী ২০১৬-১৭ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেওয়ার কথা জানিয়েছে।

অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ১০৫ টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ল্যাঙ্গারের। খেলা ছাড়ার পরই কোচিংয়ে চলে আসেন তিনি। ভারতের কোচ হওয়া নিয়ে জল্পনায় তাঁর নাম ভেসে ওঠায় উল্লসিত ল্যাঙ্গার জানিয়েছেন, সব কোচের মতো তিনিও আন্তর্জাতিক স্তরে কোচিং করানোর স্বপ্ন দেখেন। বিশেষ করে ভারতীয় দলের কোচ হওয়া খুবই সম্মানের। তবে দেশের বাইরে গিয়ে কোচিং করানোর মতো অবস্থায় এই মুহূর্তে তিনি নেই। আগামিদিনে সুযোগ পেলে নিশ্চয় ভেবে দেখবেন বলেও জানিয়েছেন ল্যাঙ্গার।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, আইপিএল শেষ হওয়ার পর আগামী সপ্তাহে ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ ইস্যুতে বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া ও সচিব অনুরাগ ঠাকুর আলোচনায় বসবেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 19, 2015, 14:31 [IST]
Other articles published on May 19, 2015
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+