চিন্নাস্বামীতে ফের এবিডি ধামাকা, পাঞ্জাবের বিরুদ্ধে ২০৩ রানে টার্গেট দিল আরসিবি

মিস্টার ৩৬০ ডিগ্রি। এই নামেই সারা বিশ্ব তাঁকে চেনে। আচমকা অন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও এখনও যে তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম তা বলার অপেক্ষা রাখে না। এদিন যেমন রয়্যাল চ্যালেঞ্জার্সকে ব্যাটিং বিস্ফোরণে বড় রানে পৌঁছে দিলেন এবি ডিভিলিয়ার্স। এবিডি-র ৪৪ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসে ভর করে আরসিবি করল ৪ উইকেটে ২০২ রান।

এদিন টসে হেরে আরসিবি ভালো শুরু করে। পার্থিব প্যাটেল ২৪ বলে ৪৩ রান করেন। কোহলি অবশ্য ৮ বলে ১৩ রান করে তাড়াতাড়ি ফিরে যান। তিন নম্বরে নামা এবিডি তারপরে খেলা ধরেন। প্রথম পঁচিশ বলে ধরে খেলে তারপরে হাত খোলেন তিনি। শেষ অবধি ৪৪ বলে ৮২ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে মার্কাস স্টইনিসও ৩৪ বলে ৪৬ রান করেন।

১৭ ওভারের শেষে আরসিবির রান ছিল ৪ উইকেটে ১৩৮। সেখান থেকে শেষ তিন ওভারে ৬৪ রান যোগ করেন দুজনে। শেষ ওভারে ওঠে ২৭ রান। ফলে ফের একবার ব্যাটিং ধামাকায় দুশো রানের সীমা পেরিয়ে গেল আরসিবি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 24, 2019, 21:52 [IST]
Other articles published on Apr 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+