সামনে এল আইপিএল গ্রুপ পর্বের সম্পূর্ণ ক্রীড়াসূচি! প্লেঅফ-ফাইনাল নিয়ে অদ্ভুত নাটক

আইপিএল ২০১৯ শুরুর ৫ দিন আগে এইবারের টুর্নামেন্টের গ্রুপ পর্বের সম্পূর্ণ ক্রীড়াসুচী ঘোষিত হল। আটটি দলের প্রতিটিই ঘরের মাঠে মোট ৭টি করে হোম ম্য়াচ খেলবে। ৫ মে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে কেকেআর-এর ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। অবশ্য এখনও প্লেঅফ ও ফাইনাল ম্য়াচগুলির সূচী ঝুলেই থাকল। এর আগে প্রথম দুই সপ্তাহের ১৭ টি ম্যাচের সুচী জানানো হয়েছিল।

এদিন আইপিএল-এর সরকারি ওয়েবসাইটে প্রথমে ফাইনাল ও প্লেঅফ ম্য়াচগুলি সহ দ্বাদশ আইপিএল-এর সম্পূর্ণ ক্রীড়াসূচীই প্রকাশ করা হয়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবার তা সরিয়ে নেওয়া হয়। কিছু পরে আবার নতুন করে ক্রীড়া সূচী প্রকাশ করলে দেখা যায় ফাইনাল ও প্লেঅফের সূচী বাদ দিয়ে শুধু গ্রুপ পর্যায়ের ম্যাচের সূচীই দেওয়া হয়েছে।

ফাইনাল ও প্লেঅফের সূচী পরে প্রকাশ করা হবে বলে জানানো হলেও, এদিন প্রথম প্রকাশিত সূচী অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার হওয়ার কথা ৭ মে। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে সম্ভবত যথাক্রমে ৮ ও ১০ মে। আর ফাইনাল হবে ১২ মে তারিখে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 19, 2019, 16:01 [IST]
Other articles published on Mar 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+