জল্পনার অবসান! দেশেই থাকছে আইপিএল - কবে থেকে খেলা শুরু, জেনে নিন বিস্তারিত

সব জল্পনার অবসান। আইপিএল ২০১৯ ভারতেই হবে বলে জানিয়ে দিল বিসিসিআই। এই বছর ভারতে লোকসভা নির্বাচন রয়েছে। তাই নিরাপত্তাজনিত সমস্যা ও আরও কিছু কারণে আইপিএল-এর একটা অংশ বাইরে কোনও দেশে করার কথা চলছিল। কিন্তু ভারতীয় বোর্ড এদিন নিশ্চিত করল লিগের দ্বাদশ সংস্করণ হবে দেশেই। শুরু হবে ২৩ মার্চ।

বিসিসিআই-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, আইপিএল ২০১৯ কোথায় এবং কোন সময়ে আয়োজন করা হবে তার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) বোর্ডের প্রশাসনিক কমিটির সদস্যরা নয়া দিল্লিতে এক আলোচনায় বসেছিলেন। উপযুক্ত কেন্দ্রীয় ও রাজ্য সংস্তাগুলির সঙ্গে প্রপাথমিক আলোচনার পর আইপিএল-এর দ্বাদশ সংস্করণ ভারতেই করার সিদ্ধআন্ত নেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে এই টি২০ প্রতিযোগিতা। তবে এখনই এর সম্পূর্ণ সময়সূচী তৈরি করা হয়নি। সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে তারপর সিওএ সদস্যরা পূর্ণ সময়সূচী প্রকাশ করবেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 8, 2019, 16:56 [IST]
Other articles published on Jan 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+