দ্বিতীয় ম্যাচেও দুরন্ত চেন্নাই, ঘরের মাঠে হারল দিল্লি

ব্যাটিংয়ে শুরুটা ভালো করেও শেষটা ভালো করতে পারেনি দিল্লি। ফলে শক্তিশালী চেন্নাই দ্বিতীয় ম্যাচেও অপরাজিত থাকল। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারানোর পর এদিন দিল্লিকে তাঁদের মাঠে হারিয়ে দিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। দিল্লির ১৪৬ রানের জবাবে ২ বল বাকী থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতল চেন্নাই।

দ্বিতীয় ম্যাচেও দুরন্ত চেন্নাই, ঘরের মাঠে হারল দিল্লি

যদিও কম রানের পুঁজি নিয়ে দিল্লি লড়াইটা খারাপ করেনি। শেষ ওভারে ম্যাচ টেনে নিয়ে গিয়েছিল। ধোনি শেষ অবধি থেকে ৩২ রানে অপরাজিত অপরাজিত অবস্থায় ম্যাচ বের করে আনেন।

চেন্নাইয়ের হয়ে শ্যেন ওয়াটসন শুরুতেই বিধ্বংসী খেলে ম্যাচ বের করে আনেন। তিনি করেন ২৬ বলে ৪৪ রান। মাঝে সুরেশ রায়না ১৬ বলে ৩০ রান করেন। শেষদিকে কেদার যাদব ২৭ রান ও ধোনি অপরাজিত ৩২ রান করে ম্যাচ জেতান। কেদার শেষ ওভারে আউট হলে ডোয়েন ব্র্যাভো ৪ মেরে ২ বল বাকী থাকতে জয় ছিনিয়ে আনেন।

এদিন ঘরের মাঠে টসে জেতে দিল্লি ক্যাপিটালস। তবে শেষ অবধি বড় রান তুলতে পারেনি। ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৪৭ রানে থামে শ্রেয়স আইয়ারের দল। সর্বোচ্চ ৫১ রান করেন শিখর ধাওয়ান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 26, 2019, 23:40 [IST]
Other articles published on Mar 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+