ফুরফুরে সিএসকে, প্রথম জয় পেতে মরিয়া রয়্যালস! চিপকে দারুণ গুরুত্ব পাচ্ছে টস

প্রথম ম্যাচের পর দ্বাদশ ম্যাচে আইপিএল ফের ফিরছে চিপকে। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস-এর মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। প্রথম দুটি ম্যাচ জিতে একেবারে চ্যাম্পিয়নের ভঙ্গিতেই শুরু করেছে সিএসকে। অন্যদিকে ভালো খেলেও প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। সিএসকে-র বিরুদ্ধে কিন্তু ফিনিশিং লাইন ক্রস করে তবেই থামতে চাইছেন রাহানেরা।

তবে প্রথম ম্যাচের পর থেকেই আলোচবনায় রয়েছে চিপকের পিচ। আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে দুই ইনিংস মিলিয়ে প্রায় ৩৫ ওভারে সাকুল্যে ১৪১ রান উঠেছিল। এদিন পিচ কেমন আচরণ করে ম্য়াচের পাশাপাশি সেই দিকেও নজর থাকবে সকলের। বলাই বাহুল্য টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারাই টসে জিতুক বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাবে বলেই মনে হয়।

সিএসকে দলের খবর

সিএসকে দলের খবর

এখনও পর্যন্ত এইবারের আইপিএল-এ সবকিছুই চেন্নাই সুপার কিংস দলের পক্ষেই গিয়েছে। এই মুহূর্তে একেবারে ফুরফুরে মেজাজে রয়েছে তারা। সামান্য একটু চিন্তা রয়েছে ওপেনিং জুটি নিয়ে। দিল্লিতে ওয়াটসন রান পেলেও রায়ডুকে এখনও গত আইপিএল-এর ফর্মে পাওয়া যায়নি। তবে এদিনও প্রথম একাদশ সম্ভবত অপরিবর্তিতই থাকতে চলেছে। অর্থাত দেখা মিলবে না চতুর্থ বিদেশীর।

রাজস্থান রয়্যালস দলের খবর

রাজস্থান রয়্যালস দলের খবর

প্রথম দুটি ম্যাচ হারলেও রাজস্যান রয়্যালস -এর কিন্তু মোটেই খারাপ খেলেনি। ব্য়াটিং-এ সঙ্জু স্যামসন, রাহানে, বাটলার সবাই রানের মধ্যে রয়েছেন। তবে বোলিং বিভাগে দু-একটি পরিবর্তন হলেও হতে পারে। বোলিং শক্তি বাড়াতে বরুণ অ্যারনকে খেলানোর কথা শোনা যাচ্ছে। ধবল কুলকার্নির বিরুদ্ধে তাঁকে খেলানো হতে পারে।

দ্বৈরথের পরিসংখ্যান

দ্বৈরথের পরিসংখ্যান

মোট ম্য়াচ - ২০

সিএসকে জয়ী - ১২

রাজস্থান রয়্যালস জয়ী - ৮

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংস - আম্বাতি রায়ডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো, দীপক চাহার, শর্দুল ঠাকুর, হরভজন সিং ও ইমরান তাহির

রাজস্থান রয়্যালস - আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠী, কৃষ্ণাপ্পা গৌতম, জোফ্রা আর্চার, জয়দেব উনাদকাট, শ্রেয়স গোপাল, বরুণ অ্যারন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 31, 2019, 13:19 [IST]
Other articles published on Mar 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+