আইপিএলের পঁচিশতম ম্যাচে টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠাল চেন্নাই সুপার কিংস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই দুটি করে পরিবর্তন করেছে। পরপর হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া রাজস্থান দলে ঢুকেছেন সঞ্জু স্যামসন ও জয়দেব উনাদকাট। অন্যদিকে, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই, এই ম্যাচে হরভজন সিংকে বিশ্রাম দিয়েছে।