ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে জিতে প্লে অফ নিশ্চিত করে ফেলল চেন্নাই

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে জিতে আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলল চেন্নাই সুপার কিংস। এদিন হায়দরাবাদের করা ১৭৫ রানের লক্ষ্য ১ বল বাকী থাকতেই তুলে ফেলল মহেন্দ্র সিং ধোনির দল। জয় এল ৬ উইকেটে। একইসঙ্গে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলল চেন্নাই।

হায়দরাবাদের বিরুদ্ধে জিতে প্লে অফ নিশ্চিত করে ফেলল চেন্নাই

চেন্নাইয়ের উইকেটে ১৭৫ রান তাড়া করা সহজ ছিল না। আগের ম্যাচগুলিতে উইকেট পরের ইনিংসে বেশ স্লো হয়ে এসেছিল। তার ওপরে চেন্নাইয়ের ওপেনার শ্যেন ওয়াটসন ফর্মে ছিলেন না। ফলে হায়দরাবাদের আশা ছিলই।

তবে ওয়াটসন ফর্মে ফিরতে বেছে নিলেন হায়দরাবাদ ম্যাচকেই। শুধু ফর্মেই ফিরলেন না, ৫৩ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ বের করে নিয়ে গেলেন।

ফ্যাফ ডু প্লেসি ১ রানে রান আউট হলেও ওয়াটসনকে সঙ্গ দিলেন সুরেশ রায়না। করলেন ২৪ বলে ৩৮ রান। শেষদিকে অম্বাতি রায়াডু ২১ ও কেদার যাদব ১১ রানে অপরাজিত থেকে ম্যাচ বের করে নিয়ে আসেন।

এদিন রশিদ খানকে বেছে আক্রমণ করেন ওয়াটসন। ৪ ওভারে রশিদ দান ৪৪ রান, পেয়েছেন ১ উইকেট। দলের হয়ে সবচেয়ে সবচেয়ে কম রান দেন খলিল আহমেদ। তিনি ৪ ওভারে মাত্র ২৬ রান দিলেও কোনও উইকেট পাননি।

এদিন জিতে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলল চেন্নাই। আর হায়দরাবাদ ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৪ নম্বরে দাঁড়িয়ে রইল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 23, 2019, 23:40 [IST]
Other articles published on Apr 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+