ফর্মে ফিরলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। ৪ ওভার হাত ঘুরিয়ে দিলেন মাত্র ১৭ রান। নিলেন ২ উইকেট। পাশাপাশি অন্য বোলার খলিল আহমেদও ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নিলে চেন্নাইকে কম রানে আটকে রাখলেন।
২০ ওভার শেষে চেন্নাই ৫ উইকেট হারিয়ে ১৩২ রানে ইনিংস শেষ করল। দলের হয়ে সর্বোচ্চ রান করলেন ৩১ বলে ৪৫ রান। এছাড়া শ্যেন ওয়াটসন ২৯ বলে ৩১ রান করেন। এছাড়া অম্বাতি রায়াডু ২১ বলে ২৫ রান করেন। শেষদিকে বল নষ্ট করে ২০ বলে ১০ রান করেন রবীন্দ্র জাদেজা।
হায়দরাবাদের পিচে বল থমকে আসছে। ব্যাট করা সহজ নয়। এই অবস্থায় হায়দরাবাদ রান তাড়া করতে গিয়ে কীভাবে চেন্নাইয়ের তাবড় স্পিনারদের সামলায়, সেটাই এখন দেখার। চেন্নাই এদিন হারলেও গ্রুপ শীর্ষে থাকবে। তবে হায়দরাবাদ জিতলে কিছুটা ওপরে উঠে আসবে।