
সিএসকে-র খবর
প্রথম ম্যাচে সিএসকে দলে নেই দুই দক্ষিণ আফ্রিকান দুপ্লেসিস ও ইমরান তাহির। গত বছর সিএসকের হয়ে ওপেনিং জুটি হিসেবে দারুণ সফল হয়েছিলেন রায়ডু ও ওয়াটসন। এবারও তাদেরকেই ওপেন করার দায়িত্ব দেওয়া হতে পারে। ধোনি-রায়না-কেদার যাদবের মিডল অর্ডারেও হাত দেওয়া হবে বলে খবর নেই। দুই অলরাউন্ডার হিসেবে সম্ভবত খেলবেন ডোয়েন ব্রাভো ও মিচেল স্যান্টনার। বাকি এক বিদেশীর কোটায় খেলার কথা স্য়াম বিলিংস ও ডেভিড উইলির মধ্যে একজনের।

আরসিবির খবর
আরসিবি দলের হয়ে ওপেন করতে পারেন কোহলি-পার্থিব জুটি। এরপর অবশ্যই এবিডি। শোনা যাচ্ছে মিডল অর্ডারে প্রথম ম্য়াচ থেকেই খেলানো হবে এবারই দলে নেওয়া ক্য়ারিবিয়ান প্রতিভা শিমরন হেটমায়ারকে। ফিটনেস নিয়ে ন্য সমস্যা থাকলেও প্রথম ম্য়াচে খেলানো হতে পারে নিলামে প্রচুর অর্থ ব্যয় করে দলে নেওয়া শিবম দুবে-কেও। ভারতের হয়ে সম্প্রতি প্রত্।যাশিত সাফল্য না পেলেও আরসিবি জার্সিতে গত আইপিএল-এ ২০ উইকেট নেওয়া উমেশ যাদবও সুযোগ পেতে চলেছেন। চাহাল ও মইন আলির পাশে তৃতীয় স্পিনার হিসেবে পবন নেগি বা ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হতে পারে।

দ্বৈরথের ইতিহাস
মোট ম্য়াচ - ২৩
সিএসকে-র জয় - ১৫
আরসিবির জয় - ৭
কোনও ফলাফল হয়নি - ১
চিপকে ম্যাচ - ৭ (সিএসকে - ৬, আরসিবি -১)
শেষ ৫ সাক্ষাত - প্রত্যেকটিতেই সিএসকে জয়ী
শেষ ম্যাচে - সিএসকে জয়ী ৬ উইকেটে
চিপকে শেষ ম্যাচে - সিএসকে ২৪ রানে জয়ী

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
সিএসকে - শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, ডেভিড উইলি / স্যাম বিলিংস, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, মিচেল স্যান্টনার ও শর্দুল ঠাকুর।
আরসিবি - পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি'ভিলিয়ার্স, শিম হেটমায়ার, মইন আলি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর / পবন নেগি, টিম সাউদি / হেনরিখ ক্লাসেন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

কখন, কোথায় দেখা যাবে?
সিএসকে বনাম আরসিবি, আইপিএল ২০১৯
স্থান - এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
তারিখ - ২৩ মার্চ, শনিবার
সময় - রাত ৮ টা
টিভি - স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - হটস্টার ও জিওটিভি


Click it and Unblock the Notifications



















