টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দুই দল নামছে চিপকে একে অপরের বিরুদ্ধে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই ঘরের মাঠে শক্তিশালী দল হলেও কলকাতা এবার সকলের নজর কেড়ে নিয়েছে টুর্নামেন্টের শুরুতেই। সৌজন্যে অবশ্যই আন্দ্রে রাসেল। একেবারে হারা ম্যাচ জেতানোর মতো করে খেলছেন তিনি। ফলে কলকাতা একদিকে বোলিংয়ে শক্তিশালী তো ছিলই, ব্যাটিংয়েও অনেক নিচ অবধি ব্যাটসম্যান থাকছেন যারা বিপক্ষের ঘুম উড়িয়ে দিতে পারেন। এদিন কী হয়, সেটাই দেখার।
৭ উইকেটে সহজে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস। ডু প্লেসি ৪৩ রানে অপরাজিত থেকে ম্যাচ বের করে নিলেন।
১৭তম ওভার করলেন হ্যারি। দিলেন ১২ রান। ম্যাচ প্রায় জেতার মুখে মুম্বই।
শেষ চার ওভারে চেন্নাইয়ের চাই ১৬ রান। ১৬ ওভার শেষে উঠল ৯৩ রান ৩ উইকেটের বিনিময়ে।
চেন্নাই ৮১ রানে ৩ উইকেট হারাল। রায়াডু ২১ রানে ফিরলেন। শেষ অবধি ১৫ ওভার শেষে চেন্নাই তুলল ৮৫/৩।
১৫তম ওভারে চাওলার বলে ক্যাচ মিস করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তবে ফের চাওলার বলেই আউট অম্বাতি রায়াডু।
১৪তম ওভারে এল চার রান। চেন্নাই ৭৭ রান তুলল ২ উইকেটের বিনিময়ে।
১৩ ওভার শেষ হল। চাওলার বলে এল ৫ রান। চেন্নাই ৭৩/২।
নারিন ১২তম ওভারে দিলেন ৫ রান। চেন্নাই বড় স্কোর না করলেও ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। শেষ ৪৮ বলে চাই আর ৪১ রান।
১১তম ওভারে উঠল ৬ রান। চেন্নাই ২ উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে। ইনিংস টানছেন ডু প্লেসি ও রায়াডু। কলকাতা তৃতীয় উইকেট তুলতে এখনও পর্যন্ত ব্যর্থ।
১০ ওভার শেষ হল। চেন্নাই ২ উইকেটে ৫৭ রান তুলেছে। শেষ ৬০ বলে চাই ৫২ রান।
এই ওভারে কুলদীপ যাদব দিলেন মাত্র ৩ রান। সিএসকে ৯ ওভার শেষে তুলল ৪৯/২।
অষ্টম ওভারে চাওলা দিলেন মাত্র ৩ রান। চেন্নাই ৮ ওভার শেষে ৪৬/২।
সাত ওভার শেষ হল। কলকাতার স্পিনাররা ধীরে ধীরে চেন্নাইকে আটকানোর চেষ্টা করছেন। সিএসকে ৪৩/২।
শেষ হল ষষ্ঠ ওভার। ২ উইকেট হারিয়ে ৪০ তুলেছে চেন্নাই সুপার কিংস।
৫ ওভার শেষে চেন্নাইয়ের দ্বিতীয় উইকেট পড়ল। নারিনের শেষ বলে আউট সুরেশ রায়না। চেন্নাই ৩৫/২।
৪ ওভার শেষে উঠল ৩৩ রান। একটাই মাত্র উইকেট পড়েছে চেন্নাইয়ের।
তিন ওভার শেষে চেন্নাই তুলল ২৫/১। নারিন উইকেট নিলেও দিলেন ১১ রান।
বোলিং পাল্টাতেই এল উইকেট। সুনীল নারিনের বলে আউট শ্যেন ওয়াটসন।
দ্বিতীয় ওভার করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দিলেন মাত্র ২ রান। সিএসকে ২ ওভার শেষে ১৪ রান বিনা উইকেটে।
ব্যাট করতে নামল চেন্নাই সুপার কিংস। প্রথম ওভারেই পীযূষ চাওলার বলে ১২ রান উঠল।
শেষ বলে চার মেরে ব্যক্তিগত ৫০ রান পূর্ণ করলেন রাসেল। ৪৪ বলে রাসেলের অর্ধশতরানের সৌজন্য কলকাতা ২০ ওভারে ৯ উইকেটে ১০৮ রান তুলল।
১৯.৩ বলে রাসেলের ছক্কায় একশো পেরোল কলকাতা নাইট রাইডার্স।
১৯ ওভার শেষে ৯৩ রান তুলল কলকাতা। একশো কি পার করবে কেকেআর। শেষ ওভারে কত রান ওঠে সেদিকেই সকলের নজর রয়েছে।
১৮ ওভার শেষে কলকাতার রান ৯ উইকেটে ৮৭। রাসেল ৩০ রানে ক্রিজে রয়েছেন।
১৭ ওভার শেষে উঠল ৭৯/৯। কলকাতার একমাত্র ভরসা আন্দ্রে রাসেল ক্রিজে রয়েছেন। শেষ ব্যাটসম্যান নেমেছেন কলকাতার হ্যারি গুর্নি।
১৬.৩ ওভারে জাদেজার বলে আউট প্রসিদ্ধ কৃষ্ণ। নবম উইকেট হারাল কলকাতা।
১৬তম ওভারে উঠল ২ রান। কলকাতা তুলল ৮ উইকেটে ৭৭ রান।
নেমেই রান আউট কুলদীপ যাদব। কলকাতা ৭৬ রানে অষ্টম উইকেট হারাল।
কলকাতার সপ্তম উইকেটের পতন। ৮ রানে আউট পীযূষ চাওলা। কলকাতার ৭৬ রানে ৭ উইকেট পড়ল।
শেষ হল ১৫তম ওভার। কলকাতা ৬ উইকেট হারিয়ে ৭৫ রান তুলল। ইমরান তাহির ৪ ওভার হাত ঘুরিয়ে দিলেন মাত্র ২১ রান, নিলেন ২ উইকেট।
ফের একবার পড়ল রাসেলের ক্যাচ। এবার ফেললেন জাদেজা। ১৪ ওভার শেষে কলকাতা ৭০ রান তুলল ৬ উইকেটের বিনিময়ে।
ইমরান তাহিরের বলে রাসেলের ক্যাচ ছাড়লেন হরভজন সিং। ১৩ ওভার শেষে কলকাতা ৬৩/৬।
১২ ওভার শেষে উঠল ৫৬ রান। হরভজনের বলে ছক্কা হঁকিয়ে দলের রান পঞ্চাশ পার করলেন রাসেল।
১১ ওভার শেষ। এখনও দলগত ৫০ রান পেরোল না কলকাতা। ৪৯ রানে আটকে রইল। শেষ বলে স্টাম্পড হতে হতে বাঁচলেন চাওলা।
এগারোতম ওভারের প্রথম বলে ইমরান তাহিরের বলে স্টাম্পড হলেন শুভমান গিল। ৪৭ রানে ৬ উইকেট খোয়াল কলকাতা।
১০ ওভার শেষ হল। কলকাতা তুলল ৪৭ রান, ৫ উইকেটের বিনিময়ে। চেন্নাই ঘরের মাঠে সাঁড়াশি চাপে আটকে ধরেছে কলকাতাকে।
নবম ওভার শেষ হল। কলকাতা ৪৪/৫। ক্রিজে নামলেন আন্দ্রে রাসেল।
পড়ল পঞ্চম উইকেট। আউট দীনেশ কার্তিক। কলকাতার ৪৪ রানে অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে ফিরে গিয়েছে।
৮ ওভার শেষে কেকেআর এর রান ৩৭/৪। কার্তিক ১৩ ও গিল ৫ রানে অপরাজিত।
চেন্নাই ম্যাচে জাঁকিয়ে বসেছে। ৭ ওভার শেষে কলকাতা তুলেছে ৩৩ রান, ৪ উইকেটের বিনিময়ে।
শেষ হল ষষ্ঠ ওভার। কলকাতা ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৯ রান। ক্রিজে অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে শুভমান গিল।
ফের আউট রবীন উথাপ্পা। চতুর্থ উইকেট পড়ল কলকাতার। ২৪ রানে ৪ উইকেটের পতন। ৫ ওভার শেষে কলকাতা ঘোর সঙ্কটে।
চতুর্থ ওভারে উঠল ৭ রান। কেকেআর ৩ উইকেটে ১৬ রান তুলেছে।
তৃতীয় ওভারে উঠল ১ রান। কলকাতার রান ৩ উইকেটে ৯। ক্রিজে রবীন উথাপ্পা ও দীনেশ কার্তিক।
আবার উইকেট পড়ল কলকাতার। এবার আউট নীতীশ রানা। কলকাতা ৯ রানে ৩ উইকেট খোয়াল।
দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হরভজনের বলে আউট সুনীল নারিন। কলকাতা ৮ রানে দুই উইকেট হারাল। শেষ হল দ্বিতীয় ওভার।
প্রথম ওভারের শেষ বলে চাহারের বলে এলবিডব্লিউ হলেন লিন। প্রথম ওভার শেষে কেকেআর ৬/১।
ব্যাট করতে নামল কলকাতা। দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারিন। চেন্নাইয়ের হয়ে বোলিং ওপেন করছেন দীপক চাহার।
একনজরে দেখে নিন দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন।
A look at the Playing XI for #CSKvKKR https://t.co/e7aOe9HD3u pic.twitter.com/0Koi1GS57b
— IndianPremierLeague (@IPL) 9 April 2019
চিপকে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
MS Dhoni wins the toss and elects to bowl first against the @KKRiders 👌#CSKvKKR pic.twitter.com/2cYE5T0bDW
— IndianPremierLeague (@IPL) 9 April 2019
প্রথম একাদশে কারা থাকবেন তা নিয়ে ইতিমধ্যে জল্পনা চলছে।
চেন্নাইয়ের মাঠে কি দেখা যাবে এমন দৃশ্য। ধোনির মেয়ে জিভাকে আদর কিং খানের। এই ঘটনা গতবছরের।
#Throwback #IPL 2018: Remember the 📷 that broke the internet the last time we were in #Chennai 🤩@iamsrk @msdhoni #CSKvKKR #SRK #KKRHaiTaiyaar pic.twitter.com/SOcOchHiXX
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2019
আজ চেন্নাইয়ের মাঠে নামছে কেকেআর ও চেন্নাই সুপার কিংস।