চেন্নাইয়ের মাঠে আরও একবার ফিনিশ করলেন ধোনি! যোগ্য সঙ্গত দিলেন চিন্না থালা-ও

চেন্নাইয়ের মাঠে নিজের গুরুত্ব আরও একবার জানান দিলেন ধোনি (৪৬ বলে ৭৫*)। ৪.৫ ওভারে ২৭ রানে প্রথম তিন ব্য়াটসম্য়ান পড়ে যাওয়ার পর নেমেছিলেন। শুরুতে রায়না (৩২ বলে ৩৬) সঙ্গে বেশ ধীরে ব্যাট করে ইনিংসকে থিতু করলেন। তারপর ধীরে ধীরে গতি বাড়িয়ে শেষ তিন ওভারে ১১৫-৪ থেকে দলকে পৌঁছে দিলেন ১৭৫-৫'এ।

অথচ একসময় চেন্নাই ১৩০ করতে পারবে কিনা সেটা নিয়েই প্রশ্ন ছিল। প্রথম পাওয়ার প্লে-তে মাত্র ২৯ রান উঠেছিল। ১০ ওভারে হয় ৫৫। তার পরের ওভারে গতি বাড়িয়ে রায়না-ধোনি চেন্নাই ইনিংস পৌঁছে দিয়েছিলেন ৯৯-এ। আর শেষ ৫ ওভারে উঠল ৭৬ রান।

এদিন ইনিংসের শুরুতেই অল্প রানের মধ্য়ে পর পর তিনটি উইকেট হারিয়ে সমস্যায় পড়েছিল চেন্নাই সুপার কিংস। ৮টি বল খেলে মাত্র ১ রান করেন রায়ডু। জোফ্রা আর্চারের তীব্র গতির সামনে তার দুর্বলতা ফের প্রকাশ পায়। এরপর বেন স্টোকস-এর বলে শেন ওয়াটসন (১৩ বলে ১৩) ও ধবল কুলকার্নির বলে কেদার যাদব (৩ বলে ৮) আউট হয়ে যান।

এখান থেকে দলের ইনিংসকে থিতু করেন সিএসকে-র থালা মহেন্দ্র সিং ধোনি ও চিন্না থালা সুরেশ রায়না। তাঁরা প্রথম দিকে ধরে খেলে ইনিংসকে থিতু করে তারপর রান তোলার গতি ক্রমশ বাড়াচ্ছিলেন। কিন্তু ৩২ বলে ৩৬ করে ১৪তম ওভারে উনাদকাটের বলে রায়না ডাগ-আউটে ফিরে গেলেও, ফের একবার ফিনিশারের ভূমিকা নিলেন মহেন্দ্র সিং ধোনি। উনাদকাটের শেষ ওভারে ২৮ রান নিয়ে তিনি রানটাকে১৭৫ পার করিয়ে দেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 31, 2019, 22:14 [IST]
Other articles published on Mar 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+