চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে আইপিএল ২০১৯-এর দ্বাদশ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। রাহানে জানিয়েছেন পিচ নিয়ে ধাঁধা থাকলেও রাতের শিশিরে বল করা এড়াতেই আগে বল করতে চাইছেন। রাজস্থান তাদের আগের ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রাখলেও, সিএসকে দলে এসেছেন মিচেল স্যান্টনার।
প্রথম দুই ম্য়াচে সিএসকে ওয়াটসন, ব্রাভো ও তাহির - এই তিন বিদেশী নিয়েই খেলেছিল। এদিন স্যান্টনারকে দলে জায়গা করে দিতে বাইরে যেতে হয়েছে প্রথম ম্য়াচের নায়ক হরভজন সিং-কে।
The @rajasthanroyals Skipper @ajinkyarahane88 wins the toss and elects to bowl first against the @ChennaiIPL #CSKvRR #VIVOIPL pic.twitter.com/4450Q8vEBM
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -
চেন্নাই সুপার কিংস - আম্বাতি রায়ডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, দীপক চাহার, শর্দুল ঠাকুর, ও ইমরান তাহির>
রাজস্থান রয়্যালস - আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠী, কৃষ্ণাপ্পা গৌতম, জোফ্রা আর্চার, জয়দেব উনাদকাট, শ্রেয়স গোপাল, ধবল কুলকার্নি।