আইপিএল : মুখোমুখি চেন্নাই-হায়দরাবাদ, দুর্দান্ত দক্ষিণ ভারতীয় ডার্বির অপেক্ষা

একদিকে, কলকাতা নাইট রাইডার্সকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে চেন্নাই সুপার কিংস। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাকিদের নাগালের বাইরে চলে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা।

অন্যদিকে, ঘরের মাঠে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ৩৯ রানের শোচনীয় হার ও আইপিএল জুড়ে হতাশাজনক পারফর্ম্যান্স সানরাইজার্স হায়দরাবাদকে, লিগ টেবিলের প্রায় তলানিতে দাঁড় করিয়েছে। ঘুরে দাঁড়াতে মরিয়া কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নাররা।

এমন অবস্থায়, আইপিএলের চলতি মরশুমে প্রথমবার মুখোমুখি হতে চলা চেন্নাই ও হায়দরাবাদের ম্যাচকে ঘিরে আগ্রহ তুঙ্গে। দুর্দান্ত দক্ষিণ ভারতীয় ডার্বি দেখার অপেক্ষায় দেশ। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের এই ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদাও বাড়ছে হু হু করে।

মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহিরের বিরুদ্ধে কল্কে পেতে টিম গেমকেই পাখির চোখ করছে হায়দরাবাদ। কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, বিজয় শঙ্করের ব্যাটিং, ভূবনেশ্বর কুমার, রশিদ খানদের বোলিং ক্লিক করলে, তাদের আটকানো মুশকিল হবে বলে এসআরএইচ-র তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, কথা নয়, কাজে জবাব দেওয়ার পক্ষপাতী চেন্নাই সুপার কিংস, এই ম্যাচেও মাঠেই নিজেদের কেরামতি দেখাতে বদ্ধপরিকর। ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহিরদের ফর্ম ও ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির ইস্পাত কঠিন মানসিকতা এই লড়াইয়ে হলুদ বাহিনীকে এগিয়ে রাখবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, ইমরান তাহির, শার্দুল ঠাকুর, দীপক ছাহার

সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, জনি বারিস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, মনীশ পাণ্ডে, দীপক হুডা, অভিষেক ভর্মা, রশিদ খান, ভূবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খালিল আহমেদ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 17, 2019, 13:16 [IST]
Other articles published on Apr 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+