কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে টসে জিতে ব্যাটিং নিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র ধোনি। দলে তিনটি পরিবর্তন করেছেন তিনি। চোট পেয়ে দুই সপ্তাহের জন্য বেরিয়ে যাওয়া ব্র্যাভো ছাড়াও আরও দুটি - সবমিলিয়ে তিনটি পরিবর্তন করেছেন তিনি। দলে এসেছেন স্কট, ডু প্লেসি ও হরভজন সিং।
এদিকে পাঞ্জাব দলও মরিয়া ছিল প্রথম ব্যাটিং করতে। সেটা স্বীকারও করে নেন অশ্বিন। তবে উইকেট পরের ইনিংসে কেমন আচরণ করে সেটা মাথায় রেখেই প্রথমে ব্যাট নিলেন ধোনি।
একনজরে দেখে নেওয়া যাক চেন্নাইয়ের প্রথম একাদশে কারা জায়গা পেয়েছেন।
Match 18. Chennai Super Kings XI: S Watson, A Rayudu, S Raina, F du Plessis, K Jadhav, MS Dhoni, R Jadeja, S Kuggeleijn, D Chahar, H Singh, I Tahir https://t.co/CkSsixDTRI #CSKvKXIP #VIVOIPL
— IndianPremierLeague (@IPL) April 6, 2019
একনজরে কিংস ইলেভেন পাঞ্জাব দলে কাদের জায়গা দিলেন রবিচন্দ্রণ অশ্বিন।
THE UNIVERSE BOSS IS BACK! 💪🏻
— Kings XI Punjab (@lionsdenkxip) April 6, 2019
Two changes in our playing XI from the previous game. 👇#SaddaPunjab #CSKvKXIP #KXIP #VIVOIPL pic.twitter.com/P93ncprS56