আইপিএল-এ উঠবে ঝড়, অনুশীলন ম্য়াচেই বুঝিয়ে দিলেন ওয়ার্নার! দেখুন দুর্ধর্ষ ইনিংসের ভিডিও

এক বছর ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন। এই একটা বছর এবার শুদে আসলে মিটিয়ে নিতে চান। ভারতে পৌঁছে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম অনুশীলন ম্য়াচেই তা বুঝিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। রবিবার হায়দরাবাদে তাঁর ব্য়াট থেকে বের হল ৪৩ বলে ৬৫ রানের এক দুর্ধর্ষ ইনিংস। ওয়ার্নার এরকম গনগনে ফর্মে থাকলে আইপিএল-এ প্রতিপক্ষ দলগুলির রাতের ঘুম উড়ে যেতে পারে।

দুবাইয়ে দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়া জাতীয় দলের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে রবিবার ভোরেই হায়দরাবাদ পৌঁছান ওয়ার্নার। সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে সন্ধ্যাতেই ওই ইনিংস খেললেন তিনি।

৩২ বছরের অস্ট্রেলিয় ফ্য়্যাঞ্চাইজি সমর্থকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এর আগে তাঁর নেতৃত্বে সানরাইজার্স আইপিএল জিতেছিল। সেইবার দাণ ফর্মেও ছিলেন তিনি। গত বছর তিনি নির্বাসনে থাকায় নেতৃত্বের ভার নেন কেইন উইলিয়ামসন।

সানরাইজার্স প্রথম ম্যাচ খেলবে আগামী ২৪ মার্চ কলকাতা নাইটরাইজার্সের বিরুদ্ধে। তবে তখনও নির্বাসনের সময়সীমা শেষ হবে না ওয়ার্নারের। তাই প্রথম ম্যাচ তিনি খেলতে পারবেন না।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 18, 2019, 13:16 [IST]
Other articles published on Mar 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+