রবিবার রাত আটটায় মুম্বইয়ের ওয়াঙ্খেরে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে দ্বাদশ আইপিএল-এ অভিযান শুরু করতে চলেছে দিল্লি ক্য়াপিালস। ব্র্যান্ড, লোগো, দল বদলে দিয়ে, কোচিং স্টাফে পন্টিং-এর সঙ্গে সৌরভ-কে জুড়ে দিয়ে একের পর এক চমক দিয়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। অভিযান শুরু মাত্র কয়েক ঘন্টা আগে সামনে এল তাদের সরকারি সঙ্গীত 'রোর মাচাদে'।
এই বছর দিল্লি দলের প্রতীকে জুড়েছে সিংহের মুখ। তার সঙ্গেই সঙ্গতি রেখে 'রোর' অর্থাত সমর্থকদের গর্জন করার ডাক দেওয়া হয়েছে গানে। বলিউডি সুরকার ও সঙ্গীত শিল্পী অমিত ত্রিবেদীই এই গানটি লিখেছেন, সুর দিয়েছেন ও গেয়েছেন।
Chaahein jeete. Chaahein haare. O Dilli re, tu #RoarMacha!
— Delhi Capitals (@DelhiCapitals) March 24, 2019
Sung by the supremely talented, @ItsAmitTrivedi, #DelhiCapitals presents to you #NayiDilli ka Naya Anthem for the season ❤ #ThisIsNewDelhi pic.twitter.com/2fyBbhylGf
গানের কথায় দিল্লি শহরের ছন্দকে ধরতে চেয়েছেন বলে জানিয়েছেন অমিত। ক্যাপিটালস-এর প্রকাশিত মিউজিক ভিডিওটিতেও দিল্লির বেশ কিছু আইকনিক জায়গা দেখা গিয়েছে। সব মিলিয়ে এবার নতুন করে সেজে উঠেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। বহিরঙ্গের এই বদল তাদের মনাটের পারফরম্যান্সে কতটা প্রতিফলিত হয় সেটাই দেখার।