টসে জিতে শুরুটা খারাপ করেনি দিল্লি ক্যাপিটালস। তবে শেষ অবধি বড় রান তোলা গেল না। ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৪৭ রানে থামতে হল শ্রেয়স আইয়ারের দলকে। সর্বোচ্চ ৫১ রান করলেন শিখর ধাওয়ান। তবে একেবারেই টি২০-র ধাঁচে খেলতে পারেননি তিনি।
এদিন ফিরোজ শা কোটলায় টস জিতে ব্যাটিং নেন ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার। পৃথ্বী শ (২৪), ধাওয়ান (৫১) ভালো শুরু করেন। পৃথ্বী আউট হতেই মিডল ওভারে শ্রেয়স আইয়ার (১৮) ও ধাওয়ানের ব্যাটিংয়ের গতি থমকে যায়। ম্যাচে ফিরে আসে চেন্নাই।
শেষদিকে ঋষভ পন্থ ১৩ বলে ২৫ রানে ছোট অথচ বিধ্বংসী ইনিংসের সূচনা করলেও ডোয়েন ব্র্যাভোর বলে ফিরে যেতে হয়। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি দিল্লি। শেষ অবধি খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৪৭ রানে থামে।
চেন্নাইয়ের হয়ে দীপক চাহার, রবীন্দ্র জাদেজা ও ইমরান তাহির ১টি করে উইকেট পান। ব্র্যাভো ৩টি উইকেট নেন।