একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে নামছে দিল্লি-পাঞ্জাব

একটি দল রয়েছে আইপিএলের লিগ তালিকায় তৃতীয় স্থানে, আর একটি দল রয়েছে চতুর্থ স্থানে। তবে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের পয়েন্ট একই। শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রণ অশ্বিনের দল ১০ পয়েন্ট করে পেলে প্লে অফের দৌড়ে এগিয়ে রয়েছে।

একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে নামছে দিল্লি-পাঞ্জাব

দিল্লি দল বেশ তরুণ। দলে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, পৃথ্বী শ-র মতো খেলোয়াড় রয়েছেন। তবে শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা, অমিত মিশ্রর মতো অভিজ্ঞতাও রয়েছে। ফলে ব্যাটে-বলে দিল্লি বারবার সকলকে চমকে দিচ্ছে।

এদিকে পাঞ্জাব দল মূলত ব্যাটিং নির্ভর। দুই ওপেনর ক্রিস গেইল ও কেএল রাহুল সবচেয়ে বেশি রান করেছেন দলের হয়ে। এরাই মূল বাজি। এছাড়া ময়াঙ্ক আগরওয়াল, স্যাম কারান, মহম্মদ শামি, মোয়েস এনরিকেস এর মতো খেলোয়াড়রাও রয়েছে। অধিনায়ক অশ্বিন বল হাতে ভালো ফর্মে রয়েছেন। ফলে পাঞ্জাব দল হিসাবে একজোট হয়ে খেলতে পারছে।

এদিন যে দল জিতবে তাঁরাই প্লে অফের দিকে আর এক পা বাড়িয়ে ফেলবে। তবে টসে জিতে দুই দল ব্যাটিং নেয় কিনা সেটাই দেখার। কারণ দিল্লির স্লো পিচে পরে বড় রান তাড়া করা জেতা বেশ কঠিন। ফলে টসে জিতলে দুই অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 20, 2019, 14:39 [IST]
Other articles published on Apr 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+