আজ 'মনভাঙা' দিল্লির বিরুদ্ধে চনমনে সানরাইজার্স! ব্যাটিং ভাঙন রুখতে নয়া কৌশল ক্যাপিটাল্স-এর

বৃহস্পতিবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আইপিএল ২০১৯-এর ষোড়শ ম্যাচে দিল্লি ক্যাপিটাল্স-এর মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়রাবাদ। একদিকে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে জয়ের দোরগোড়া থেকেও আইপিএল-এর নিকৃষ্টতম ব্যাটিং ধসের শিকার হয়ে হেরে গিয়ে মানসিকভাবে পিছিয়ে পড়েছে দিল্লি। অপরদিকে রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে দুরন্ত জয়ে একেবারে টগবগে হয়ে রয়েছে হায়দরাবাদ।

দিল্লি ক্যাপিটালস-এর ফিল্ডিং কোচ মহম্মদ কাইফ জানিয়েছেন, আগের ম্যাচের পরাজয়ে দিল্লির ক্রিকেটারদের মন ভেঙে গিয়েছে। সেখান থেকে নিজেদের তুলে ধরার পরীক্ষা আজ পন্থদের। অপরদিকে কেইন উইলিয়ামসনকে ছাড়াই দুর্দান্ত জয় পেলেও কোটলার মন্থর, এলোমেলো বাউন্সের উইকেটে সানরাইজার্সের ইংরেজ-অস্ট্রেলিয় ব্য়াটিং মাথা কেমন খেলেন সেটাও দেখার বিষয়।

দিল্লি ক্যাপিটালস দলের খবর

দিল্লি ক্যাপিটালস দলের খবর

শুধু কিংস ইলেভেন ম্যাচেই নয়, তিনটি ম্যাচে দিল্লির ব্যাটিং-এ ধস নেমেছে ঋষভ পন্থের উইকেট পড়ার পরই। ভাঙন রুখতে, ব্য়াটিং অর্ডারে পন্থকে ৩ নম্বরে তুলে তার পরে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে আনার কথা ভাবা হচ্ছে। সেইসঙ্গে কোটলায় আবেশ খানের পরিবর্তে অমিত মিশ্রকে ফেরানো হবে। আর মিডল অর্ডারের শক্তি বাড়াতে হর্ষল প্যাটেলের পরিবর্তে প্রথম একাদশে দেখা যেতে পারে অক্ষর প্য়াটেলকে।

সানরাইজার্স হায়দরাবাদ দলের খবর

সানরাইজার্স হায়দরাবাদ দলের খবর

এই মুহূর্তে দারুণ অবস্থায় আছে সানরাইজার্স। আগের ম্যাচে বিরাট কোহলির ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে কোচ টম মুডি জানিয়ে দিয়েছেন ওয়ার্নার সুস্থ, এবং খেলবেন। একই সঙ্গে সুস্থ হয়ে গিয়েছেন অধিনায়ক কেইন উইলিয়ামসনও। তিনিও এদিন প্রথম একাদশে ফিরতে পারেন।

দ্বৈরথের পরিসংখ্যান

দ্বৈরথের পরিসংখ্যান

মোট ম্য়াচ - ১২

দিল্লি ক্যাপিটালস জয়ী - ৪

সানরাইজার্স হায়দরাবাদ জয়ী - ৮

কোটলার ইতিহাস - ৪ ম্য়াচের মধ্যে ঘরের দল জিতেছে ১ বার, বাকি ৩ বার সানরাইজার্স

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটাল্স - পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষব পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), কলিন ইনগ্রাম, হনুমা বিহারি, ক্রিস মরিস, হর্ষল প্যাটেল / অক্ষর প্যাটেল, সন্দীপ লামিছানে, কাগিসো রাবাদা, অমিত মিশ্র / আবেশ খান

সিএসকে - ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, কেইন উইলিয়ামসন (অধিনায়ক) / দীপক হুডা, মনীশ পান্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, শাহবাজ নাদিম / মহম্মদ নবি, ভূবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 4, 2019, 12:07 [IST]
Other articles published on Apr 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+