কোটলার মাঠে টসে জিতল দিল্লি ক্যাপিটালস। কিংস ইলেভেন পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠালেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিনও প্রথমে বল করতে চেয়েছিলেন, তবে টসে হেরে তাঁদের ব্যাট করতে নামতে হবে। পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং ঘরের মাঠে কত স্কোর তৈরি করতে পারে এখন সেটাই দেখার।
পাঞ্জাব দল মূলত ব্যাটিং নির্ভর। দুই ওপেনার ক্রিস গেইল ও কেএল রাহুল সবচেয়ে বেশি রান করেছেন দলের হয়ে। এরাই মূল বাজি। এদিকে দিল্লি দল বেশ তরুণ। দলে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, পৃথ্বী শ-র মতো খেলোয়াড় রয়েছেন। তবে শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা, অমিত মিশ্রর মতো অভিজ্ঞতাও রয়েছে।
In other news, the @DelhiCapitals win the toss and elect to bowl first against the @lionsdenkxip.#DCvKXIP pic.twitter.com/ALDfYFhQAp
— IndianPremierLeague (@IPL) April 20, 2019
যে দল জিতবে তাঁরাই প্লে অফের দিকে আর এক পা বাড়িয়ে ফেলবে। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন।
A look at the Playing XI for #DCvKXIP pic.twitter.com/vLnG6HfVk0
— IndianPremierLeague (@IPL) April 20, 2019