প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এদিন খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এদিন ফিরোজ শাহ কোটলায় হচ্ছে এই ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার।
দিল্লি দলও আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়ে এবছরের আইপিএল যাত্রা শুরু করেছে। ফলে কোটলার মাঠে লড়াই জমে উঠবে নিঃসন্দেহে।
অপরিবর্তিত রয়েছে চেন্নাইয়ের প্রথম একাদশ। কোনও পরিবর্তন নেই বলেই জানিয়েছেন অধিনায়ক ধোনি। অন্যদিকে দিল্লি দলে একটাই পরিবর্তন হয়েছে। অমিত মিশ্র দলে এসেছেন।
A look at the Playing XI for #DCvCSK#VIVOIPL pic.twitter.com/yhOXwaBwPX
— IndianPremierLeague (@IPL) March 26, 2019