তিনি মাঠে নামবেন আর জিতবেন না, তাও আবার হয় না কি? বুধবার রাতে মুম্বইয়ের ওয়াঙ্খেরে স্টেডিয়ামে শাহরুখ খানের মতো বাজিগর হয়ে উঠলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল-এর ম্য়াচে হেরে গেলেও, মর্মস্পর্শী ব্যবহারে জিতে নিলেন বহু বহু ভক্তের হৃদয়। প্রমাণ করে দিলেন কেন তিনি এখনও সারা ভারতের 'থালা'।
মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচের পর সকলে পরাজিত চেন্নাই সুপার কিংস-এর ক্রিকেটাররা সবাই যখন ড্রেসিংরুমে ঢুকে গিয়েছেন, তখনই ড্রেসিংরুমের নিচে গ্যালারিতে আসেন এক পক্ককেশ বৃদ্ধা ধোনি-ভক্ত। তাঁর পরণে সিএসকের জার্সি না থাকলেও ছিল হলুদ রঙা শাড়ি। হাতে ছিল হলুদ কাগজের ব্যানার, যাতে লেখা 'আমি শুধু ধোনির জন্যই এসেছি'।
Captain cool, @msdhoni humble 😊
— IndianPremierLeague (@IPL) April 4, 2019
Heartwarming to see this gesture from the legend in Mumbai 🤗 @ChennaiIPL #VIVOIPL pic.twitter.com/6llHlenIzL
তাঁকে দেখে পরাজয়ের গ্লানি, খেলার ধকল সব ভুলে গ্যালারিতে চলে আসেন ধোনি। ওই বৃদ্ধার সঙ্গে মিলিত হন। বৃদ্ধাও তাঁর লাগার ভান্ডার উজার করে দেন। ধোনি তাঁকে একটি সই করা সিএসকে জার্সিও উপহার দেন। ওই বৃদ্ধা ও তাঁর নাতনির সঙ্গে একটি সেলফিও তোলেন। আর ধোনির এই ভিডিও সোশ্যাল মিজডিয়ায় আসতেই বহু বহু ভক্ত ধোনিকে সাধুবাদ জানিয়েছেন। উপচে পড়েছে তাঁর প্রশংসা।