আইপিএল ২০১৯, জোর ভাগ্যের টক্কর! আরসিবির ভরসা বেঙ্গালুরু, কলকাতার হ্যারি গার্নি - জিতবে কে

ক্রিকেটকে বলা হয় মহা অনিশ্চয়তার খেলা। আর টি২০, অর্থাত ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ তো এক বলেই অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়। কাজেই আইপিএল জিতবে কে, এই পূরবাভাস করাটা মুর্খামি। তবে, একই সঙ্গে ক্রিকেট ভাগ্যের খেলাও বটে। ভাগ্য়ের ট্রেন্ড ধরলে কিন্তু এই বার এখনই বলে দেওয়া যায় জয়ী হবে আরসিবি অথবা কেকেআর।

মনে করা হচ্ছে দ্বাদশ আইপিএল-এ দেখা যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স-এর বোলার হ্য়ারি গার্নির।

বেঙ্গালুরু বনাম গার্নি

বেঙ্গালুরু বনাম গার্নি

২০১৯ সালে বেঙ্গালুরু শহরের সব ক্লাবদলই পর পর ভারতের বিভিন্ন ক্রাড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। তাই মনে করা হচ্ছে দ্বাদশ বছরে এসে আরসিবি-রও ভাগ্যের চাকা সঠিক রাস্তায় গড়াবে। অন্যদিকে কেকেআর-এর বোলার হ্য়ারি গার্নিও এই বছর এখন পর্যন্ত যেই দলে খেলেছেন, তারাই চ্যাম্পিয়ন হয়েছে।

বেঙ্গালুরুর ভাগ্যের দৌড়

বেঙ্গালুরুর ভাগ্যের দৌড়

বেঙ্গালুরু শহরের এই ভাগ্যের দৌড় শুরু হয়েছিল প্রো-কাবাডি লিগে বেঙ্গালুরু বুলস-এর চ্যাম্পিয়ন হওয়া দিয়ে। তারপর প্রো-ব্য়াডমিন্টন লিগ জিতেছে বেঙ্গালুরু র‌্যাপ্টর্স। আর অতি সম্প্রতি আইএসএল ট্রফি জিতেছে বেঙ্গালুরু এফসি।

হ্যারি গার্নির উত্তুঙ্গ নিয়তি

হ্যারি গার্নির উত্তুঙ্গ নিয়তি

২০১৮ সালের ডিসেম্বরে দেশ ছেড়েছেন ৩২ বছরের ইংরেজ বোলার হ্যারি গার্নি। তারপর টি১০ লিগ জিতেছেন নর্দার্ন ওয়ারিয়র্স-এর হয়ে। তারপর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চ্য়াম্পিয়ন হয়েছেন মেলবোর্ন রেরেগাদস-এর হয়ে। আর সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগেও তিনি ছিলেন চ্যাম্পিয়ন দল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স দলেই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 21, 2019, 16:42 [IST]
Other articles published on Mar 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+