ফিঙ্গার-স্পিনারদের হয়ে সওয়াল, ম্য়াচ জিতিয়েই সতীর্থকে দিলেন 'এক্স ফ্যাক্টর'-এর তকমা

শনিবার, আইপিএল ২০১৯-এর উদ্বোধনী ম্য়াচে ২০ রানে ৩ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন আরসিবির শক্তিশালী টপ অর্ডারকে। তারপরই চেন্নাইয়ের প্রথম ম্যাচ জয়ের নায়ক হরভজন সিং দাবি করলেন, যতই ভারতীয় টিম ম্য়ানেমেন্ট রিস্ট-স্পিনারদের প্রাধান্য দিক, ফিঙ্গার-স্পিনাররা এখনও গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে জানালেন তাঁর সিএসকে সতীর্থ রবীন্দ্র জাদেজা বিশ্বকাপে ভারতের এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।

এক্স ফ্যাক্টর

এক্স ফ্যাক্টর

তাঁর মতে জাদেজা বল করুন ব্যাট - সবসময়ই বিশেষ ভূমিকা রাখেন। সেই সঙ্গে ফিল্ডিং-এ জাদেজা দুর্দান্ত। তাই সব মিলিয়ে বিশ্বকাপে জাদেজা ভারতের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বলে মনে করছেন হরভজন। তবে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট স্পিনার হিসেবে রিস্ট স্পিনারদের খেলাতেই আগ্রহী।

কী করে সফল হবেন ফিঙ্গার-স্পিনাররা?

কী করে সফল হবেন ফিঙ্গার-স্পিনাররা?

নতুন প্রজন্মের স্পিনাররা অধিকাংশই বল ঘোরানোর থেকে বলে বৈচিত্র আনাতেই বেশি মন দিচ্ছেন। আর এই কারণেই ফিঙ্গার স্পিনাররা এখন আর আর আগের মতো সফল হচ্ছেন না, এমনটাই মত ৭১১ আন্তর্জাতিক উইকেটের মালিকের। তাঁর পরামর্শ ফিঙ্গার-স্পিনারদের কিন্তু বল বেশি করে ঘোরানোতেই মনোসংযোগ করতে হবে।

রিস্ট-স্পিনারা কেন বেশি সফল?

রিস্ট-স্পিনারা কেন বেশি সফল?

তাঁর মতে একজন রিস্ট-স্পিনারের হাতে লেগ স্পিন, গুগলি, ফ্লিপার, টপস্পিন - এরকম অন্তত ৩-৪ ধরণের বৈচিত্র থাকে। তাই তাঁদেরকে ইনিংসের যে কোনও সময়ে ব্যবহার করা যায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 24, 2019, 17:20 [IST]
Other articles published on Mar 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+