
জনি বেয়ারস্টো (এসআরএইচ)
২.২ কোটি টাকায় সানরাইজার্স দলে আসা বেয়ারস্টো-ই ওয়ার্নারের সঙ্গে ওপেন করেছিলেন। জুটিতে ১২.৪ ওভারে ১১৮ রান তোলেন। ওয়ার্নারের পাশে বেশ সাবধানি ব্যাট করেন তিনি। ৩৫ বলে ৩৯ রান যদিও তাঁর মানের উপযোগী নয়, কিন্তু দলের ও পরিস্থিতির চাহিদা অনুযায়ী ছিল যথাযথ।

লোকি ফার্গুসন (কেকেআর)
নিলামে ১.৬ কোটি টাকা ব্যয়ে দলে নেওয়া কিউই জোরে বোলারকে আক্রমণে আনা হয় পঞ্চম ওভারে। শুরুতেই তিনি ওয়ার্নারের উইকেট পেতে পারতেন। কিন্তু বল উথাপ্পার আগে পড়ায় বেঁচে যান ওয়ার্নার। আরও একবার কার্তিকও তাঁর বলে ওয়ার্নারের ক্যাচ ফেলেন। ডেথ ওভারে স্লো বাউন্সার ও ইযর্কারে প্রভাবিত করলেও ৪ ওভারে বিনা উইকেটে ৩৪ রান দেন তিনি।

রশিক সালাম (মুম্বই ইন্ডিয়ানস)
১৭ বছরের এই কাশ্মীরি স্পিনারের এটিই ছিল প্রথম আইপিএল ম্যাচ। আর টসে জিতে আগে বল নিয়ে প্রথম ওভারেই তাঁর হাতে বল তুলে দেওয়া হয়েছিল। চাপে পড়ে প্রথম বলটাই নো বল করেন তিনি। তবে তারপরে নিজেকে দ্রুত গুছিয়েও নেন। লাইন লেনথে ধারাবাহিকতা বজায় রেখেছিলেন সালাম। ৪ ওভারে বিনা উইকেটে ৪২ রান দেন তিনি। মুম্বইয়ের পিচ, ও অন্যান্য বোলারদের পারফরম্যান্সের পাশে অভিষেককারী হিসেবে তিনি খুব খারাপ করেননি।

কিমো পল (দিল্লি ক্যাপিটালস)
ব্যাটিং-এ ৫ বলে মাত্র ৩-এর বেশি করতে না পারলেও বলে প্রথম দিনই ছাপ ফেলেছেন তিনি। ৩ ওভার হাত ঘুরিয়ে ২১ রান দিয়ে তিনি গুরুত্বপূর্ণ সময়ে কিয়েরন পোলার্ডের উইকেট নিয়েছেন। গতির হেরফের ঘটিয়ে মুম্বইয়ের বাঘা বাঘা ব্যাটসম্যানদের নিষ্ক্রিয় করে দিয়েছেন পল। চার অভিষেককারীর মধ্যে সবচেয়ে সফল তিনিই।


Click it and Unblock the Notifications



















