আইপিএল ২০১৯, কীভাবে দেখা যাবে, সরকারি নিষেধ উড়িয়ে কোন পথে পাকিস্তান

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে দ্বাদশ আইপিএল। প্রথম ম্যাচ সেরকম না জমলেও গোটা ক্রিকেট-বিশ্বই চোখ রেখেছিল ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের খেলায়। শুধু দেখতে পায়নি পাকিস্তান। কারণ পাক সরকার সেই দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে। কিন্তু পাক ক্রিকেট ভক্তরা এই নিষেধ মানতে চাইছেন না। খেলা দেখার বিকল্প হাতড়াচ্ছেন তাঁরা।

এর আগে পুলওয়ামার হামলার পরে ভারতে পাকিস্তানের টি২০ লিগ সম্প্রচার বন্ধ করেছিল ডি-স্পোর্টস। তার পাল্টা হিসেবেই আইপিএল দেখানো হবে না পাকিস্তানে। অবশ্য রাজনৈতিক উত্তেজনার আঁচ বাড়ার পর থেকেই পাকিস্তানে টেলিভিশনে ভারতীয় অনুষ্ঠান, সিনেমা হলে ভারতীয় সিনেমা দেখানো বন্ধ করা হয়েছে। তার আওতায় কোপ পড়েছে আইপিএল-এও।

২০০৮ সাল থেকে আইপিএল-এ পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে দেওয়া হয় না। কিন্তু তারপরেও সারাল বিশ্বের মতো পাকিস্তানেও আইপিএল অত্যন্ত জনপ্রিয়। এতদিন সাধারণত কোনও বেসরকারি পাকিস্তানি চ্যানেল বা ভারতীয় চ্যানেলই আইপিএল সম্প্রচার করত পাকিস্তানে। কিন্তু এবার তা না হওয়ায় আইপিএল-এর পাক ভক্তরা পড়েছেন মহা সমস্য়ায়।

সরকারি নিষেধাজ্ঞা তাঁরা মন থেকে মেনে নিতে পারছেন না। আইপিএল দেখার জন্য তাই পাকিস্তানে, আপাতত সোশ্যাল মিডিয়া ও বেআইনি অনলাইন স্ট্রিমিং সাইটগুলিতে আইপিএল দেখার বিকল্পের খোঁজ পড়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 24, 2019, 14:23 [IST]
Other articles published on Mar 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+