ঘরের মাঠ চিপকে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাটিং করতে পাঠাল চেন্নাই সুপার কিংস। আইপিএলের পয়েন্ট তালিকায় ফের এক নম্বরে উঠতে মরিয়া মহেন্দ্র সিং ধোনির দলে শার্দুল ঠাকুরের বদলে এই ম্যাচে হরভজন সিংকে খেলাচ্ছে। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হেলায় হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা হায়দরাবাদ দলেও দুটি পরিবর্তন করা হয়েছে। কেন উইলিয়ামসনের বদলে দলে এসেছেন মনীশ পাণ্ডে।