আইপিএল : টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি কলকাতা ও রাজস্থান

আইপিএলে শেষ জয় এসেছিল সতেরো দিন আগে। রাজস্থান রয়্যালসকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর কী যে হল, পরপর পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার ছয় নম্বরে নেমে এলেন দীনেশ কার্তিকরা। যে প্লে-অফে জায়গা পাওয়া এক সময় সহজ বলে মনে হচ্ছিল, তা এখন দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়।

দশ ম্যাচে আট পয়েন্ট নিয়ে ধুঁকছে কেকেআর। তা বলে যে সব আশা ফুরিয়েছে, তেমনটাও কিন্তু নয়। বাকি পড়ে থাকা চারটি কিংবা কমপক্ষে তিনটি ম্যাচও জিতলে, আইপিএলের পয়েন্ট তালিকার প্রথম চারে জায়গা পাকা করে এলিমিনেটরে খেলতেই পারেন দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, সুনীল নারিন, শুভমন গিলরা। তবে কাজটা যে কঠিন তা চোখ বন্ধ করেও বলা যায়।

আজ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে স্টিভ স্মিথ, বেন স্টোকস, জোফ্রা আর্চারের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক পরিবর্তন করেও ধারাবাহিকতার সরণীতে ফিরতে না পেরে আইপিএলের পয়েন্ট তালিকার তলানিতে নেমে যাওয়া মরু রাজ্যের দলও, এই ম্যাচ জেতার জন্য ঝাঁপাবে বলা চলে। এরপর শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুটি ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে একটি ম্যাচ বাকি থাকবে কেকেআরের কাছে। সেগুলিকে ডু অর ডাই হিসেবেই দেখছে শাহরুখ খানের দল। বৃহস্পতিবার সকালে ইডেনে কেকেআর খেলায়াড়দের প্র্যাকটিসেও সেই মরিয়া ভাব ফুটে ওঠে।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে চায়না-ম্যান কুলদীপ যাদবকে বাইরে রেখেই মাঠে নেমেছিল কলকাতা। কিন্তু তাঁর পরিবর্তে খেলতে নামা কারিয়াপ্পা বোলিং ও ফিল্ডিংয়ে দীনেশ কার্তিকদের ডুবিয়েছিলেন। তাই এবার আর কোনো ভুল করতে চাইছে না সিটি অফ জয়ের দল। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে কেকেআরে ফিরতে পারেন কার্লোস ব্রেথওয়েটও। এই ম্যাচের জন্য রাজস্থান তাদের প্রথম একাদশ অপরিবর্তিত থাকছে বলেই শোনা যাচ্ছে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

কলকাতা নাইট রাইডার্স : সুনীল নারিন, শুভমন গিল, নীতিশ রানা, রিঙ্কু সিং, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়েট, পীয়ূষ চাওলা, কুলদীপ যাদব, হ্যারি গার্নি, প্রসিদ্ধ কৃষ্ণ।

রাজস্থান রয়্যালস : অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, রিয়ান পারাগ, স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাট, ধবল কুলকার্নি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 25, 2019, 13:02 [IST]
Other articles published on Apr 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+