ফের রাসেলের ব্যাটিং তাণ্ডবে ভর করেই ছয় ম্যাচ পরে জয়ে ফিরল কেকেআর

বহুকাঙ্খিত জয় পেল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সকে ৩৪ রানে হারিয়ে প্লে অফের দৌড়ে ভেসে রইল দীনেশ কার্তিকের দল। প্রথমে ব্যাট করে কলকাতার ২৩২ রানে জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইনিংস শেষ হয় ১৮৯ রানে। নিজেদের ঘরের মাঠে ইডেনে এদিন ব্যাটিং বিস্ফোরণের কারণে কলকাতা পরপর ৬ ম্যাচ হারার পরে জয় পেল। এর ফলে কলকাতা ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পঞ্চম স্থানে উঠে এল। মুম্বই ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তৃতীয় স্থানেই থাকল।

ছয় ম্যাচ পরে জয়ে ফিরল কেকেআর

এদিন রান তাড়া করতে নেমে মুম্বইয়ের শুরুটা ভালো হয়নি। কুইন্টন ডি কক ০ রানে ফেরেন। রোহিত শর্মা ১২, এলভিন লিউয়িস ১৫ রান করে আউট হন।

মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ভালো শুরু করেও ১৪ বলে ২৬ করে ফেরেন। একটা সময়ে ৮.২ ওভারে মুম্বইয়ের রান ছিল ৫৮, ৪ উইকেটের বিনিময়ে।

সেইসময়ে মনে হয়েছিল, মুম্বই একশোর একটু বেশি রানে ইনিংস গুটিয়ে ফেলবে। তবে সেইসময়ে ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া। একেবারে প্রথম বল থেকেই ছক্কা হাঁকাতে থাকেন তিনি। অন্য প্রান্তে ২০ রানে পোলার্ড ফিরে গেলেও হার্দিক ১৭ বলে অর্ধশতরান করেন। এরপরে আশা জাগিয়েও ৩৪ বলে ৯১ রানে আউট হন।

শেষদিকে হার্দিককে সঙ্গ দেন ক্রুণাল পান্ডিয়া। তিনি ২৪ রান করেন। তবে হার্দিক যেখানে খেলছিলেন, তিনি ক্রিজে থাকলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যেত কলকাতার। তবে শেষে হ্যারি গার্নির বলে তিনি আউট হয়ে ফেরেন। কলকাতা শেষ অবধি ৩৪ রানে ম্যাচ জেতে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 29, 2019, 0:09 [IST]
Other articles published on Apr 29, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+