এর আগে বহুবার তিনি আসবেন আসবেন শোনা গিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে কোনও কাজে আটকে গিয়ে আসতে পারেননি। রবিবারও তাই এসআরকে আসতে পারেন শুনেও প্রথমে বিশ্বাস করতে চায়নি কলকাতা। কিন্তু, রবিবার খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ইডেনের গ্য়ালারিতে দেখা মিলল কেকেআর-এর চিয়ার লিডার বা টুয়েলভথ নাইট শাহরুখ খানের। আর তারপর থেকেই মাঠ মাতোয়ারা এসআরকে-পাগলামীতে।
তবে বরাবর যেরকম নাইটদের ১২ নম্বর জার্সি পড়ে কিংবা জ্বলজ্বলে নাইট প্রতীক দেওয়া সাদা টিশার্ট-এ দেখা যায় শাহরুখে, এদিন কিন্তু তারচেয়ে একটু অন্যরূপেই ধরা দিয়েছেন নাইট রাইডার্স মালিক। পরণে ছিল ডেনিম শার্ট, চোখে সানগ্লাস। শাহরুখের সঙ্গে প্রথম ম্যাচ উপলক্ষে কলকাতা এসেছেন শাহরুখ কন্যা সুহানা-ও। আর কেকেআর-এর অপর মালিক জুহি চাওলা-ও ছিলেন শাহরুখের সঙ্গে।
Look who's arrived at the Eden Gardens 😍😍#VIVOIPL #KKRvSRH pic.twitter.com/LvSufUeNg8
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
টিভি ক্যামেরা শাহরুখকে ধরতেই মাঠে শব্দব্রহ্ম তৈরি হয়। ইডেনের প্রাণ-প্রিয় দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন কিং খান। চুমুও ছুঁড়ে দেন।