রবিবার আইপিএল ২০১৯-এর দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে আগে ব্য়াট করতে ডাকলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। এদিন ম্য়াচের আগেই কাঁধের চোটের জন্য ছিটকে গিয়েছেন সানরাইজার্স-এর নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর বদলে হায়দরাবাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন ভূবনেশ্বর কুমার।
এদিন দুই দলের হয়ে অভিষেক হল দুই ক্রিকেটারের। কেকেআর জার্সি গায়ে হয়ে এদিনই প্রথম খেলতে নামছেন কিউই জোরে বোলার লোকি ফার্গুসন। অপরদিকে সানরাইজার্স দল উিকেটরক্ষক ও ওপেনার হিসেবে খেলাচ্ছে ইংরেজ ক্রিকেটার জনি বেয়ারস্টো-কে।
.@DineshKarthik wins the toss and opts to bowl first against the @SunRisers in Match 2 of #VIVOIPL#KKRvSRH pic.twitter.com/krYPFw5rOR
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -
কলকাতা নাইট রাইডার্স: ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, শুভমান গিল, নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, পিযুষ চাওলা, কুলদীপ যাদব, লোকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ।
Here's the Playing XI for #KKRvSRH
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
Live - https://t.co/fEZf4tFXHJ pic.twitter.com/J5ETJczfTX
সানরাইজার্স হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পাণ্ডে, দীপক হু়ডা, সাকিব আল হাসান, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল