সারা দিন ভ্যাপসা গরমের পর যেমন শেষ কালবৈশাখি এসে স্বস্তি দেয়, ইডেনে কেকেআর-এর প্রথম ম্যাচটাও ঠিক সেই রকমই গেল। ১৭ ওভার অবধি ম্য়াচে পিছিয়ে থাকার পর, শেষ ১৬ বলে শুভমান গিল (১০ বলে ১৮*)-কে সঙ্গে নিয়ে ৫৩ রান তুলে কেকেআর-কে অবিশ্বাস্য ভাবে জেতালেন আন্দ্রে রাসেল (১৯ বলে ৪৯*)। শেষ পর্যন্ত কেকেআর-এর জয় এল ৬ উইকেটে।
এদিন ম্য়াচের শুরুর থেকেই পিছনের পায়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। একবছর পর আইপিএল-এ ফিরেই সানরাইজার্স ওপেনানার ডেভিড ওয়ার্নার ৫৩ বলে ৮৫ রানের মারকাটারি ইনিংস খেলেন। তাঁর পাশাপাশি বড় রান পান অপর ওপেনার জনি বেয়ারস্টো (৩৫ বলে ৩৯) এবং বিজয় শঙ্কর (২৪ বলে ৪০*)। সব মিলিয়ে কেকেআর এর সামনে ইডেন গার্ডেন্সে রেকর্ড ১৮২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল এসআরএইচ।
On a scale of 1-10, what would you rate @davidwarner31's comeback as?#VIVOIPL #KKRvSRH pic.twitter.com/I0u1ygHlGx
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
Innings Break!
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
85 from Warner and a quick 40* from @vijayshankar260 propels @SunRisers to a total of 181/3 in 20 overs. The @KKRiders need 182 runs to win.
Scorecard - https://t.co/fEZf4tFXHJ #VIVOIPL #KKRvSRH pic.twitter.com/2WxZrwe61N
রান তাড়া করতে নেমে এদিন ক্রিস লিনের সঙ্গে কেকেআর-এর ইনিংসের সূচনা করেন নীতিশ রানা। বল করার সময় সুনীল নারাইনের চোট লাগায়, তাঁকে শুরুতে পাঠানোর ঝুঁকি নেওয়া হয়নি। কিন্তু দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ক্রিস লিন (৭)।
এরপর কেকেআর ইনিংস-কে ভালোই টানছিলেন নীতিশ (৪৭ বলে ৬৮) ও রবিন উথাপ্পা (২৭ বলে ৩৫)। দ্বিতীয় উইকেটে তাঁরা ৮০ রান যোগ করেন। কিন্তু উথাপ্পা আউট হওয়ার পরই পথ হারিয়েছিল কেকেআর। পরের ২৩ বলে মাত্র ৩১ রান যোগ হয়, এবং আউট হন দীনেশ কার্তিক (৪ বলে ২) ও সেট ব্যাটসম্যান নীতিশ রানা।
And, that's a FIFTY from @NitishRana_27 😎😎
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
His 6th in #VIVOIPL #KKR 97/3 after 13 overs. pic.twitter.com/dXbWnTViND
১৭তম ওভারে মাত্র ৬ রান দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু এরপরই প্রায় একার হাতে খেলা ঘোরান রাসেল। সিদ্ধার্থ কলের ওভার থেকে আসে ১৯ রান, যার মধ্যে রাসেল করেন ১৮। তার পরের ওভারেই ভুবির ৬ বল থেকে নেন ২১ রান। ফলে শেষ ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৩।
Dre Russ goes ballistic at the Eden Gardens.
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
The @KKRiders win by 6 wickets #VIVOIPL #KKRvSRH pic.twitter.com/jBm2pF8l0R
শেষ ওভার করতে আসেন সাকিব আল হাসান। প্রথম বলটাই ওয়াইড করেন। তার পরের বলে রাসেল ১ রান নেন। সাকিবের ওভারের তৃতীয় বলে তরুণ নাইট শুভমান গিল একটি ছয় মারে। পরের বলে কোনও রান না হলেও চতুর্থ বলে আবার একটি ছয় মেরে কেকেআর-এর জয় নিশ্চিত করেন শুভমান।